Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলকা ইয়াগনিক গিনেস বুকে নাম তুলেছেন! পিছনেই রয়েছে বিটিএস, গায়িকা অবশ্য চেনেন না তাদের

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে ভারতীয় গায়িকাদের কথা বললেই মনে পড়ত অলকা ইয়াগনিকের (Alka Yagnik) নাম। কুমার শানুর সঙ্গে জুটি বেঁধে তাঁর একের পর এক মন মাতানো গান আজও প্রিয় অনেকেরই। সম্প্রতি ২০২২ সালে গিনেস বুক অফ রেকর্ডের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া

অলকা ইয়াগনিক গিনেস বুকে নাম তুলেছেন! পিছনেই রয়েছে বিটিএস, গায়িকা অবশ্য চেনেন না তাদের

শেষ আপডেট: 5 April 2023 12:37

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে ভারতীয় গায়িকাদের কথা বললেই মনে পড়ত অলকা ইয়াগনিকের (Alka Yagnik) নাম। কুমার শানুর সঙ্গে জুটি বেঁধে তাঁর একের পর এক মন মাতানো গান আজও প্রিয় অনেকেরই। সম্প্রতি ২০২২ সালে গিনেস বুক অফ রেকর্ডের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের তালিকায় নাম তুলেছিলেন অলকা। সেখানে তিনি পিছনে ফেলে দেন বিটিএস (BTS), টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকাদেরও।

তবে কোরিয়ান পপ ব্যান্ডকে হারিয়ে দিলেও তাঁদের বিষয়ে কিছুই জানতেন না অলকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন গায়িকা। ফলে, গিনেস বুকের এই তালিকায় নাম ওঠার বিষয়টি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাও তিনি বুঝতে পারেননি প্রথমে। মেয়ে শেষা ইয়াগনিকের থেকেই তিনি জানতে পারেন বিটিএস প্রসঙ্গে।

২০২২ এর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গানের শিল্পীদের মধ্যে অলকা ইয়াগনিকের গানে স্ট্রিমের সংখ্যা ছিল দেড় হাজার কোটির বেশি, সেখানে বিটিএসের ক্ষেত্রে সেই সংখ্যা ছিল প্রায় ৮০০ কোটির কাছাকাছি। স্বাভাবিক ভাবেই অলকার থেকে অনেকটাই পিছনে পড়ে যায় বিটিএসের 'ব্ল্যাকপিঙ্ক'। প্রসঙ্গত, এই তালিকায় অন্যান্য ভারতীয় গায়কদের মধ্যে কুমার শানু, উদিত নারায়ণ এবং অরিজিৎ সিংও রয়েছেন। তবে, অলকার স্থান এঁদের সকলের থেকে আগে।

নিজের বাড়িকে বানিয়ে ফেললেন রেস্তোরাঁ! রানা দাগ্গুবাতি এবং ভেঙ্কটেশ-কন্যার ডাউন মেমোরি লেন


```