Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নতুন ছবি ঘোষণা আলিয়ার! করণ জোহরের সঙ্গে প্রযোজনাতেও পা রাখছেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বর্তমানে অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই নাম আসবে আলিয়া ভাটের (Alia Bhatt)। নিজের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যে তিনি প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেন বিগত কয়েক বছরে। আলিয়া ছবিতে থাকা মানেই তা এখন সুপারহিট। তাই তাঁকে

নতুন ছবি ঘোষণা আলিয়ার! করণ জোহরের সঙ্গে প্রযোজনাতেও পা রাখছেন অভিনেত্রী

শেষ আপডেট: 26 September 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বর্তমানে অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই নাম আসবে আলিয়া ভাটের (Alia Bhatt)। নিজের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যে তিনি প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেন বিগত কয়েক বছরে। আলিয়া ছবিতে থাকা মানেই তা এখন সুপারহিট। তাই তাঁকে নিয়ে সহজেই বক্স অফিসে বাজি ধরতে পারেন যে কোনও প্রযোজক। এবার অভিনেত্রী নিজেই শুরু করলেন নতুন ইনিংস। নাম লেখালেন বড়পর্দায় ছবি প্রযোজনায়। নতুন ছবির নাম 'জিগরা' (Jigra)।

তবে সিনেমা প্রযোজনা আলিয়ার এই প্রথম না। এর আগে ২০২২ সালে 'ডার্লিংস' ছবির প্রযোজক ছিলেন তিনি। তবে ওই ছবিটি মুক্তি পেয়েছিল ওয়েব মাধ্যমে। তবে 'জিগরা' মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। আগামী বছর ২৭ সেপ্টেম্বর তা মুক্তি পাবে। তবে ছবিতে আর কে অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। (Alia Bhatt)

যেই প্রযোজনা সংস্থার হাত ধরে তাঁর বলিউডে আগমন, সেই করণ জোহর অর্থাৎ ধর্মা প্রোডাকশনের সঙ্গেই অভিনেত্রী শুরু করছেন প্রযোজনা। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন আলিয়া নিজেই। ছবির নাম এবং একটি মোশন পোস্টার তিনি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। প্রতিভাবান পরিচালক ভাসান বালার হাতেই রয়েছে এই ছবির দায়িত্ব।

'জিগরা' ছবিতে অভিনয় করতেও দেখা যাবে আলিয়া ভাটকে। মঙ্গলবার মুক্তি পাওয়া সেই মোশন পোস্টারে দেখা মিলেছে তাঁরও। সেখানে দেখা যাচ্ছে, আলিয়ার পিঠে রয়েছে ব্যাগ এবং পরনে ট্রাউজার ও টপ। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আসছে 'জিগরা'। পরিচালনার দায়িত্বে ভাসান বালা এবং ছবি প্রযোজনার দায়িত্বে ধর্ম প্রোডাকশন ও ইটারনাল সানসাইন প্রোডাকশন। একসময় ধর্মার হাত ধরেই ছবিতে অভিষেক হয়েছিল আমার। আর আজ তাদের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছি। একদিক থেকে দেখতে গেলে একটা বৃত্ত পূর্ণ হল।"

বড়দিনে ‘ডানকি’র মুখোমুখি হবে প্রভাসের ‘সালার’! বছর শেষের যুদ্ধে জিতবেন কে


```