Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ক্যাটরিনার ছেলে বিহানের জন্য আলিয়ার বিশেষ উপহার! কী কী রয়েছে 'গিফ্ট বক্স'-এ?

ছোট্ট বিহানের জন্য আলিয়ার আদুরে উপহার!

ক্যাটরিনার ছেলে বিহানের জন্য আলিয়ার বিশেষ উপহার! কী কী রয়েছে 'গিফ্ট বক্স'-এ?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 February 2026 19:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘পাওয়ার কাপল’ ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ–এর (Katrina Kaif) জীবনে এখন একেবারেই নতুন সময়। গত নভেম্বরেই তাঁদের সংসারে এসেছে পুত্র বিহান। সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, তবে মাতৃত্বের নানা ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন নিয়মিত। সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে এক বিশেষ উপহার, যা এসেছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট–এর (Alia Bhatt) কাছ থেকে।

নিজের সংস্থা এড-এ-মাম্মা–র পক্ষ থেকে খুদে বিহানের জন্য একটি সুন্দর উপহার পাঠিয়েছেন আলিয়া। সেই উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ক্যাটরিনা নিজেই। পাশাপাশি আলিয়া এবং তাঁর ব্র্যান্ডকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। ছবিতে দেখা যায়, বাক্সের ভিতরে রয়েছে প্যাস্টেল নীল রঙের হাতে বোনা একটি খরগোশ পুতুল এবং একই রঙের নরম পশমি কম্বল। সঙ্গে ছিল হাতে লেখা একটি মিষ্টি বার্তা, যা উপহারটিকে আরও বিশেষ করে তুলেছে।

আলিয়া এবং ক্যাটরিনার বন্ধুত্ব অবশ্য নতুন নয়। একসময় একই জিমে শরীরচর্চা করতে গিয়ে তাঁদের বন্ধুত্বের শুরু। মাঝেমধ্যে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনাও শোনা গিয়েছিল, তবে সময়ের সঙ্গে সেই সব গুঞ্জন মিলিয়ে গেছে। 

Alia Bhatt sends adorable gifts for Katrina Kaif and Vicky Kaushal's son Vihaan

খুব শীঘ্রই পরিচালক সঞ্জয় লীলা বনশালি–র ছবি লাভ অ্যান্ড ওয়ার–এ একসঙ্গে দেখা যাবে ভিকি এবং আলিয়াকে। ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও তাঁদের সমীকরণ নিয়ে আগ্রহ তুঙ্গে।

উল্লেখ্য, শুধু বিহানই নয়, এর আগেও কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা–র কন্যা সারায়ার জন্যও একইভাবে নিজের ব্র্যান্ডের পক্ষ থেকে উপহার পাঠিয়েছিলেন আলিয়া।


```