Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যানের প্রশ্ন বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন? কী বললেন আলিয়া?

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া এ যুগের অভ্যাস। সম্প্রতি সেই দুনিয়ার ট্রেন্ড হলো 'আস্ক মি এনিথিং' চ্যালেঞ্জ। ইনস্টাগ্রামে এই চ্যালেঞ্জে নাম লিখিয়েছেন বহু তারকা। তার মধ্যে রয়েছেন বলি সেলেব আলিয়া ভাটও। আর আলিয়া যখন এই চ্যালেঞ্জে তখন প্রশ্ন তো

ফ্যানের প্রশ্ন বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন? কী বললেন আলিয়া?

শেষ আপডেট: 6 August 2018 11:30

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া এ যুগের অভ্যাস। সম্প্রতি সেই দুনিয়ার ট্রেন্ড হলো 'আস্ক মি এনিথিং' চ্যালেঞ্জ। ইনস্টাগ্রামে এই চ্যালেঞ্জে নাম লিখিয়েছেন বহু তারকা। তার মধ্যে রয়েছেন বলি সেলেব আলিয়া ভাটও। আর আলিয়া যখন এই চ্যালেঞ্জে তখন প্রশ্ন তো রণবীরকে নিয়েই হবে। সম্প্রতি আলিয়ার এক ফ্যান তাঁকে জিজ্ঞাসা করেন বিয়ের পরে আলিয়া কি অভিনয় ছেড়ে দেবেন? একটু ফ্ল্যাশব্যাকে গেলেই দেখা যাবে বিয়ের পর কেরিয়ার ছেড়ে দেওয়ার একটা ট্র্যাডিশন রয়েছে কাপুর খানদানে। রণবীর কাপুরের মা নীতু সিং-ই ঋষি  কাপুরের সঙ্গে বিয়ের পর আর সিনেমা করেননি। এই একই বিষয় নিয়ে সমস্যা দেখা গিয়েছিল করিনা কাপুরের বাবা-মা রণধীর কাপুর এবং ববিতার মধ্যেও। এমনকী শোনা যায়, রণবীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন একসময় দীপিকা পাড়ুকোনও নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ের পর আর অভিনয় করবেন না। তবে আলিয়া কিন্তু একেবারেই সেই পথে হাঁটবেন না। বরং ফ্যানের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, "অভিনয় ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না। আমি যতদিন পারবো অভিনয় করে যাবো।" অয়ন মুখার্জীর ছবি 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিংয়েই প্রেম শুরু হয় রণবীর-আলিয়ার। সম্প্রতি দু'জনেই ছবির কাজেই গিয়েছিলেন বুলগেরিয়া। সেখানে অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিও। এরপর আবার সোনম কাপুরের রিসেপশনে রণবীরের সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই টিনসেল টাউনে শুরু হয়েছে জোরদার গুঞ্জন। কবে বিয়ে করবেন এই জুটি সেই প্রশ্ন ঘুরছে সবার মনে। এর মাঝেই বেশ কয়েকবার রণবীরের পরিবারের সঙ্গে ডিনার ডেটেও যেতে দেখা গিয়েছে আলিয়াকে। অন্যদিকে আবার আলিয়ার বাড়ি গিয়ে মহেশ ভাটের সঙ্গেও আড্ডা দিয়ে এসেছেন রণবীর। নীতু সিংয়ের জন্মদিনে আলিয়ার পোস্ট দেখে সবাই বুঝেই গিয়েছেন বৌমা হিসেবে আলিয়াকে বেশ পছন্দই করেন নীতু। আর সবই যখন ঠিকঠাক চলছে তখন বিয়ের সানাই বাজতে বোধহয় আর বেশি দেরি নেই। এমনটাই ভাবছেন রণবীর-আলিয়ার ফ্যানরা। আর বিয়ের ব্যাপারে তো বরাবরই বেশ উৎসাহী আলিয়া। কয়েকদিন আগেই আলিয়া জানিয়েছিলেন, বিয়ের আগে লিভ-ইনের পক্ষপাতী তিনি নন। বরং তাড়াতাড়ি রণবীরের সঙ্গে সংসার পাততে চান তিনি। রণবীর অবশ্য বলেছিলেন, বিষয়টা খুব নতুন। তাই আরও একটু সময় নিচ্ছেন তিনি। তবে ঋষি কাপুর কিন্তু বলেছেন, ছেলের বিয়ের এটাই নাকি সঠিক বয়স। অন্তত এখন বিয়ে করলে নাতি-নাতনিকে নিয়ে খেলার সাধটা পূরণ হবে তাঁর।  

```