Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশ রাজের স্পাই ইউনিভার্সে আলিয়া! দীপিকা-ক্যাটরিনাকে পিছনে ফেললেন পর্দার ‘গাঙ্গুবাই’

দ্য ওয়াল ব্যুরো: যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়ার স্বপ্নের ‘স্পাই ইউনিভার্স’ (YRF Spy Universe) নিয়ে আগামীদিনে একাধিক ছবি আসতে চলেছে। তবে ‘টাইগার’, ‘পাঠান’-এর মতো কোনও মহিলা গুপ্তচরকেও কেন্দ্রীয় চরিত্রে রাখা হোক স্পাই ইউনি

যশ রাজের স্পাই ইউনিভার্সে আলিয়া! দীপিকা-ক্যাটরিনাকে পিছনে ফেললেন পর্দার ‘গাঙ্গুবাই’

শেষ আপডেট: 14 July 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়ার স্বপ্নের ‘স্পাই ইউনিভার্স’ (YRF Spy Universe) নিয়ে আগামীদিনে একাধিক ছবি আসতে চলেছে। তবে ‘টাইগার’, ‘পাঠান’-এর মতো কোনও মহিলা গুপ্তচরকেও কেন্দ্রীয় চরিত্রে রাখা হোক স্পাই ইউনিভার্সে, এমন দাবি অনেকেরই ছিল। অবশেষে সেটাই হয়তো সত্যি হতে চলেছে। কানাঘুষো খবর, আদিত্য চোপড়া ইতিমধ্যে এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। ‘পাঠান ভার্সেস টাইগার’-এর শ্যুটিং শুরু হলেই সেই নতুন সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে যেতে পারে।

কে অভিনয় করবেন এই গুরুত্বপূর্ণ চরিত্রে? (Alia Bhatt)

‘টাইগার’-এর সঙ্গে জোয়া বা ‘পাঠান’-এর সঙ্গে রুবিনাকে দেখা গিয়েছে। এই দুই চরিত্রে ক্যাটরিনা এবং দীপিকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তাই অনুরাগীরা ভেবেছিলেন, তাঁদেরকেই হয়তো মহিলা গুপ্তচর নিয়ে সিনেমা হলে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তবে এখন জানা গিয়েছে, যশ রাজের ভাবনাচিন্তায় তাঁরা নেই। বরং সেই চরিত্রে তাঁদের পছন্দ আলিয়া ভাট (Alia Bhatt)। এমনিতে বর্তমানে আলিয়ার বাজার বেশ ভাল। ওটিটি হোক বা বড়পর্দা, সব জায়গাতেই একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন অভিনেত্রী। তাই নিজের সুপারহিট ফ্র্যাঞ্চাইজিতেও আলিয়াকেই চাইছেন আদিত্য।

করোনাকালের পর আলিয়ার যে ক’টি ছবি মুক্তি পেয়েছে, প্রত্যেকটি সুপারহিট। তা সে বড়পর্দায় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ হোক, বা ওটিটিতে ‘ডার্লিংস’। গতবছর মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ বলিউডের অন্যতম অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা। সেখানেও ছিলেন আলিয়া। এদিকে জুলাইয়েই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। করণ জোহরের পরিচালনায় রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। সেই ছবির প্রচারও শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে নতুন ছবি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, আলিয়াকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নতুন মহিলা স্পাইয়ের গল্প নিয়ে সিনেমা হলে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা হবে সেটি।

চটি হাতে সাংবাদিকের দিকে এগিয়ে গেলেন আলিয়া! অভিনেত্রীর আচরণে অবাক নেটদুনিয়া


```