Bollywood: প্রথম দিনেই কাঁপল বক্স অফিস! 'গাঙ্গুবাই'তে নিজেকেও ছাপিয়ে গেলেন আলিয়া
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের অন্যতম বড় রিলিজ (Bollywood)। সঞ্জয় লীলা বনসালির সঙ্গে এই প্রথম কাজ করলেন মহেশ ভাটের মেয়ে আলিয়া (Alia Bhatt)। আর প্রথম দিনই বক্স অফিস (Box office) কাঁপিয়ে দিল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)।
চ্যা
শেষ আপডেট: 26 February 2022 11:22
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের অন্যতম বড় রিলিজ (Bollywood)। সঞ্জয় লীলা বনসালির সঙ্গে এই প্রথম কাজ করলেন মহেশ ভাটের মেয়ে আলিয়া (Alia Bhatt)। আর প্রথম দিনই বক্স অফিস (Box office) কাঁপিয়ে দিল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)।
চ্যানেল ভি থেকে আলিয়ার 'গাঙ্গুবাই'! বলিউডে স্বপ্নের উত্থান কলকাতার শান্তনুর
শুক্রবার রিলিজের প্রথম দিনেই প্রচুর টাকার ব্যবসা করে ফেলেছে ‘গাঙ্গুবাই’। সাড়ে দশ কোটির বেশি রোজগার হয়েছে শুধুমাত্র প্রথম দিনেই। এই ছবির বক্স অফিস সাফল্য নিয়ে আলিয়া ভাট চিন্তায় ছিলেন। বলেছিলেন, ‘বনসালি স্যরের সঙ্গে প্রথমবার কাজ করছি। এখনও পর্যন্ত তাঁর কোনও ছবিই ফ্লপ হয়নি। আমি চাই না আমার জন্য তিনি প্রথমবার বক্স অফিসে ব্যর্থ হন। তাই একটু টেনশনে আছি।
তবে বলিউডের দর্শক নিরাশ করলেন না আলিয়াকে। প্রথম দিনেই দলে দলে সিনেমা হল ভরিয়ে দিলেন। মুম্বইয়ের দাপুটে যৌনকর্মীর ভূমিকায় আলিয়াকে দেখতে হলে হলে উপচে পড়ল ভিড়।
https://twitter.com/taran_adarsh/status/1497457284321996802?s=20&t=D9xdp33Yngz_fegOyPCC5g
তরণ আদর্শ তাঁর বিশ্লেষণে জানিয়েছেন আলিয়া ভাটের এই ছবি প্রথম দিনে সাড়ে দশ কোটি টাকার ব্যবসা করেছে। দিওয়ালি কিংবা ক্রিসমাসের মতো ছুটির আবহে মুক্তি পাওয়া বলিউডের অন্যান্য বিগ বাজেটের ছবির সঙ্গে ‘গাঙ্গুবাই’য়ের তুলনা করে তিনি দেখিয়েছেন, নন-হলিডে রিলিজ হিসেবে এই ছবি কতটা সফল। অতিমহামারীকালে বলিউডের যেসব ছবি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে প্রথম দিনেই, সেগুলির মধ্যে বনসালির এই ছবি থাকছে তিন নম্বরে, ‘সূর্যবংশী’ এবং ‘৮৩’-র ঠিক পরেই। যদিও প্রথম দুটি ছুটির আবহে মুক্তি পেয়েছিল।
সকলেই বলছেন, এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই’য়ের চরিত্রকে রূপ দিতে গিয়ে যেন নিজেকেই ছাপিয়ে গিয়েছেন তিনি। তাঁর টানটান অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শক এবং সমালোচকরাও। নেটিজেনরা ‘গাঙ্গুবাই’ আলিয়াকে নিয়ে একটাই কথা বলছেন, ‘সুপার সে উপার’।