
শেষ আপডেট: 14 April 2023 10:56
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে নিজেদের বিয়ের এক বছর পার করে ফেললেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। এই এক বছরে আমূল বদলে গিয়েছে দু'জনের জীবন। নামী তারকা হওয়ার পাশাপাশি এখন তাঁরা এক কন্যাসন্তানের বাবা-মা'ও। 'রণলিয়া'র দাম্পত্যের এক বছর পূর্তিতে (wedding anniversary) বৃহস্পতিবার থেকেই সেলিব্রেশন মুডে রয়েছে কাপুর পরিবার। আর এদিন নিজেদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান আলিয়াও।
শুক্রবার ইনস্টাগ্রামে মোট ৩টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম ছবিটি তাঁদের গায়ে হলুদের সময় তোলা। যাতে দেখা যাচ্ছে, রণবীর ও আলিয়া মুখে হলুদ মেখে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। পরের ছবিটি খুব সম্ভবত কেনিয়ার জঙ্গলে তাঁদের হানিমুনের সময় তোলা। যেখানে রণবীর আলিয়ার সামনে হাঁটু গেঁড়ে বসে প্রেম নিবেদন করছেন। এবং তৃতীয় ছবিটিতে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের।
গতবছর ১৪ এপ্রিল কাপুর পরিবারের বান্দ্রার বাড়িতে বিয়ের আসর বসেছিল রণবীর-আলিয়ার। একেবারে ঘরোয়াভাবেই বিয়ে সেরেছিলেন। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের উপস্থিতিতেই সাত পাকে বাধা পড়েছিলেন তাঁরা। বলিউড থেকে হাতেগোনা কয়েকজনই উপস্থিত ছিলেন সেই বিয়ের আসরে। তবে পরে বড় রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। আজ চোখের নিমেষে পেরিয়ে গেল সেই হাইপ্রোফাইল বিয়ের এক বছর।
কালো, মোটা, শুনতে হয়েছিল কাজলকে, কীভাবে মোকাবিলা করেছিলেন বডিশেমিংয়ের