
শেষ আপডেট: 16 August 2023 12:56
দ্য ওয়াল ব্যুরো: 'মীর্জাপুর'-এর 'গোবিন্দ গুড্ডু পণ্ডিত' বা 'থ্রি ইডিয়টস'-এর জয় লোবোকে এখন আসল নামেই সকলে চেনেন। আলি ফয়জলের অভিনয় (ali fazal) নিয়ে আর নতুন করে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। সিরিজ বা সিনেমার পাশাপাশি দীর্ঘ দিন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত আলি।
আগামী অক্টোবর মাস থেকেই নতুন নাটকের মহড়া শুরু করতে চলেছেন আলি। বিশ্ববিখ্যাত পরিচালক আলেকজাণ্ডার ম্যালিচনিকভের পরিচালনাতেই নতুন নাটকে অভিনয় করবেন আলি। স্বাভাবিক ভাবেই এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা।
প্রসঙ্গত, নিউইয়র্কের ব্রডওয়ে প্রযোজনা সংস্থা এবং ব্রডওয়ে মঞ্চে অভিনয় করা যে কোনও অভিনেতার কাছেই স্বপ্ন। নিউইয়র্কের ঐতিহ্যবাহী এবং বিশ্ব বিখ্যাত সংস্থার প্রযোজনায় এমন কিছু নাটক অভিনীত হয়েছে এই মঞ্চে যা তামাম বিশ্বের নাট্য সমালোচকদের মতে প্রথম সারিতে থাকবে।
সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে আপাতত জোর কদমে মাঠে নেমে পড়েছেন আলি। প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার আলি ফয়জলকে দেখা গেলেও হলিউডের ছবিতে এর আগেও দেখা গেছে অভিনেতাকে। ইতিমধ্যেই গ্যাল গ্যাডটের সঙ্গে 'ডেথ অফ দ্য নাইল' এবং জিরার্ড বাটলারের 'কান্দাহার' ছবিতে অভিনয় করেছেন আলি ফয়জল। এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখার পালা।
হিট ফ্র্যাঞ্চাইজিই পয়া? অক্ষয় ‘ওএমজি’-র পর ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন পর্দায়