Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের শিরোনামে নেই! অভিনয়েই ‘প্রাসঙ্গিক’ অক্ষয় খান্না

এমন এক সময়ে যখন অভিনেতারা সোশ্যাল মিডিয়ার তাঁদের উপস্থিতি, বিজ্ঞাপন, মার্কেটিংয়ের উপর নির্ভরশীল, অভিনেতা অক্ষয় খান্না ঠিক এমন সময়েই ব্যতিক্রমী হয়ে রয়েছেন।

খবরের শিরোনামে নেই! অভিনয়েই ‘প্রাসঙ্গিক’ অক্ষয় খান্না

অক্ষয় খান্না

শেষ আপডেট: 29 March 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: এমন এক সময়ে যখন অভিনেতারা সোশ্যাল মিডিয়ার তাঁদের উপস্থিতি, বিজ্ঞাপন, মার্কেটিংয়ের উপর নির্ভরশীল, অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna) ঠিক এমন সময়েই ব্যতিক্রমী হয়ে রয়েছেন। তাঁর সমসাময়িকদের থেকে ভিন্ন, তিনি শুধুমাত্র তাঁর দুর্দান্ত অভিনয় এবং স্বতন্ত্র ছবি নির্বাচনের মাধ্যমে প্রাসঙ্গিক থেকেছেন।

আজ ৫০ বছর বয়সী অভিনেতার, সিনে স্মৃতির পথ যতটা মসৃণ, ততটাই অবিশ্বাস্য! মিডিয়া এবং জনসাধারণের দৃষ্টির অগোচরে, দূরে দাঁড়িয়ে থেকেছেন অক্ষয় খান্না। বছরের পর বছর, শুধুমাত্র তাঁর অসামান্য প্রতিভার মাধ্যমে দর্শক এবং ফিল্ম নির্মাতাদের মুগ্ধ করে চলেছেন। অভিনেতা প্রমাণ করেছেন যে শিল্পসত্ত্বা পরিকল্পিত প্রচারের চেয়ে বেশি কথা বলে। তাঁর নির্বাচিত ছবি থেকে শুরু করে তাঁর অভিনয় দক্ষতা পর্যন্ত, তিনি অতুলনীয়!

আজও ফিল্মি দুনিয়ায় অক্ষয়ের প্রাসঙ্গিকতার অন্যতম বড় কারণ, অভিনীত চরিত্রের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি, যার প্রভাব দীর্ঘস্থায়ী। ‘বর্ডার’ (১৯৯৭) এর মতো ছবিতে তাঁর শক্তিশালী অভিনয় থেকে শুরু করে ‘দিল চাহতা হ্যায়’ (২০০১), ‘গান্ধী, মাই ফাদার’ (২০০৭) এবং ‘ইত্তেফাক’-এর (২০১৭) মতো ছবিতে তাঁর অভিনয়, ছাপ ফেলেছে। বিষয়বস্তু-ভিত্তিক প্রোজেক্টগুলোর মাধ্যমে তাঁর জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন অক্ষয়।

কমার্শিয়াল এন্টারেটেনমেন্টের প্রতিযোগিতা থেকে দূরে থেকেছেন অভিনেতা। ৫০ বছর বয়সী অভিনেতা ‘দৃশ্যম ২’ (২০২২) -তে তাঁর চরিত্রর হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

শুধু তাঁর চলচ্চিত্র নয়, ফিল্ম প্রমোশনে অভিনেতার অনুপস্থিতি, তাঁকে দর্শক মনে ঠাঁই দিয়েছে। গিমিকের পরিবর্তে, অভিনেতা তাঁর অভিনয়কে কথা বলতে দিয়েছেন। ফিল্মমেকাররা তাঁর নিষ্ঠাকে সম্মান করেন, প্রায়শই তাঁর অসাধারণ দক্ষতা দিয়ে চরিত্রকে আরও সহজ, আরও উন্নত করার ক্ষমতার কথাও উল্লেখ করেছেন।

‘ছাওয়া’ ছবিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় তাঁর অভিনয়, দর্শক থেকে সমালোচকদের নজর কেড়েছে। মিলেছে ভূয়সী প্রশংসা। পিরিয়ড ড্রামায়, ছত্রপতি সম্ভাজি মহারাজের বিপরীতে থাকা অক্ষয়ের অভিনীত চরিত্রের আবেগ, ক্ষমতা, অভিব্যক্তি একেবারে নিঁখুত ছিল। একটি ঐতিহাসিক চরিত্রের শারীরিক ব্যক্তিত্বকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করে এবং আধ্যাত্মিক, মানসিক এবং সামাজিক ব্যক্তিত্বকে স্পর্শ করতে পেরেছেন অক্ষয়, শুধু তাই নয় খলনায়ক চরিত্রটিকে বাস্তবের কাছাকাছি একটি রূপে তুলে ধরেছেন।

অক্ষয় (Akshaye Khanna) মূলধারার ছবিতে অভিনয় করেছেন। এমন ছবিও ছিল যা একেবারে অন্য ধারার, গল্প ছিল অপ্রচলিত। অভিনয়ে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছিলেন অক্ষয়। ‘হালচাল (২০০৪) এবং রেস (২০০৮) এর মতো বিনোদনমূলক ছবিতে অভিনয় করার পাশাপাশি, ‘তাল‘ (১৯৯৯) এবং ‘গান্ধী, মাই ফাদার’ (২০০৭) এর মতো সমালোচকদের ‘প্রশংসিত’ ছবিতেও তাঁর সেরা দিয়ে অভিনয় করেছেন। এটাই বহুমুখী এই প্রতিভাকে তাঁর সমসাময়িকদের থেকে পৃথক করে তোলে।

অতিরিক্ত এক্সপোজারের যুগে, জনসাধারণের দৃষ্টি থেকে দূরে থেকে অভিনেতা কীভাবে নিজের চারপাশে একটা সীমানা তৈরি করতে সক্ষম হয়েছেন, তা লক্ষ্যণীয়। তাঁর ব্যক্তিগত জীবন, মতামত বা দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া অসম্ভব, এবং সেটাই তাঁর অন-স্ক্রিন অভিনয়ের ক্ষেত্রে, ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে।

ঠিক এই সময়ে রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের সঙ্গে পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’-এ তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। যখন বলিউডে ক্রমশ পিআর স্ট্র্যাটিজিস্টদের হাতের পুতুল হয়ে উঠছে, ঠিক সেই সময়ে অক্ষয় খান্না তাঁর প্রতিভাতেই আশ্বাস রেখেছেন। মিডিয়াতে না থেকেও, প্রাসঙ্গিক থাকায় বিশ্বাসী অক্ষয় খান্না। তাঁর ক্ষমতা, তার অভিনয়ই।


```