Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বহু বছর ধরে চরম মানসিক যন্ত্রণার সঙ্গে লড়ছেন অক্ষয় খান্না, কী হয়েছে অভিনেতার?

বলিউডের অন্যতম প্রশংসিত অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna)। বিনোদ খান্নার পুত্র হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি।

বহু বছর ধরে চরম মানসিক যন্ত্রণার সঙ্গে লড়ছেন অক্ষয় খান্না, কী হয়েছে অভিনেতার?

অক্ষয় খান্না

শেষ আপডেট: 23 February 2025 16:11

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের (Bollywood) অন্যতম প্রশংসিত অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna)। বিনোদ খান্নার পুত্র হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু জানেন কি, মাত্র ১৯ বছর বয়স থেকেই এক গভীর মানসিক যন্ত্রণা বয়ে নিয়ে চলেছেন এই অভিনেতা (Actor)?  

অক্ষয় খান্না বছরে খুব বেশি ছবি করেন না, বরং অনেক বেছে বেছে নিজের চরিত্র সিলেক্ট করেন। তারপরেই সেই সিনেমা করেন। সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ‘ছাভা’ ছবিতে। এই ছবির প্রচারে গিয়ে নিজের জীবনের একটি বড় দুঃখের কথা প্রকাশ্যে আনলেন তিনি।  

ছোট বয়স থেকেই টাক হওয়ার সমস্যা দেখা দেয় অক্ষয়ের। দিন দিন মাথার চুল হারিয়ে ফেলছেন তিনি, আর এই কারণেই মনে গভীর কষ্ট বয়ে বেড়াচ্ছেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘অনেক ছোট বয়স থেকেই চুল পড়তে শুরু করে। মনে হত যেন একজন পিয়ানোবাদক ধীরে ধীরে তাঁর আঙুল হারিয়ে ফেলছেন।’  

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, ‘চোখ খুলে যখন খবরের কাগজের দিকে তাকাতাম, মনে হত খালি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আসলে, এই ধরনের সমস্যা একজন মানুষকে ভিতর থেকে মানসিকভাবে দুর্বল করে তোলে।’ একজন ক্রীড়াবিদের সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা করে অক্ষয় বলেন, ‘যেভাবে ক্রিকেটার বা ফুটবলারের হাঁটুর অস্ত্রোপচারের কারণে তাঁদের কেরিয়ার অকালেই শেষ হয়ে যেতে পারে, আমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই মনে হয়।’


```