Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপদের মুখে 'রাম সেতু'! অক্ষয় কুমারের বিরুদ্ধে আদালতে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী

দ্য ওয়াল ব্যুরো: আগামী দিওয়ালিতে ছবি মুক্তির কথা। জোরকদমে চলছে সিনেমার কাজ। এরমধ্যেই বড়সড় বিপদের মুখে পড়ল অক্ষয় কুমারের (Akshay Kumar) 'রাম সেতু' (Ram Setu)। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) অক্ষয় কুমারের আগামী ছবি 'রাম

বিপদের মুখে 'রাম সেতু'! অক্ষয় কুমারের বিরুদ্ধে আদালতে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী

শেষ আপডেট: 30 July 2022 14:19

দ্য ওয়াল ব্যুরো: আগামী দিওয়ালিতে ছবি মুক্তির কথা। জোরকদমে চলছে সিনেমার কাজ। এরমধ্যেই বড়সড় বিপদের মুখে পড়ল অক্ষয় কুমারের (Akshay Kumar) 'রাম সেতু' (Ram Setu)। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) অক্ষয় কুমারের আগামী ছবি 'রাম সেতু'-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যারফলে স্বভাবতই বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। উল্লেখ্য, অক্ষয় নিজেও বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত বলিউড ইন্ডাস্ট্রিতে। স্বামী জানিয়েছেন, তিনি ছবিটির নির্মাতাদের কাছে ক্ষতিপূরণ চাইবেন।

'রাম সেতু'-র বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলে সুব্রহ্মণ্যম স্বামী এদিন ট্যুইটারে লেখেন, 'রাম সেতু সিনেমায় মিথ্যাচারের কারণে অভিনেতা অক্ষয় কুমার এবং কর্মা মিডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি এবং নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছি।'

https://twitter.com/Swamy39/status/1552859037510774784?s=20&t=y3h3ud7IjYNL7BXs8yhTVg

এরপর অক্ষয় কুমারের কানাডার নাগরিকত্বের প্রসঙ্গ টেনে এনে বিজেপি নেতা টুইটারে লেখেন, 'অভিনেতা অক্ষয় কুমার যদি একজন কানাডিয়ান নাগরিক হন, তাহলে আমরা অভিনেতাকে তাঁর দত্তক দেশ থেকে বের করে দিতে বলতে পারি।'

https://twitter.com/Swamy39/status/1552867895717203968?s=20&t=h4NFhwhGk3DZbLqZkfDjLg

প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক শর্মা পরিচালিত 'রাম সেতু' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচা ও সত্য দেবের মতো অভিনেতাদের। ছবিটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যিখানে অবস্থিত রাম সেতুর তৈরির পেছনে আসল সত্যের খোঁজে থাকা একজন প্রত্নতাত্ত্বিকের গল্প বলবে।

অন্ধবিশ্বাস বনাম বিজ্ঞান, ধর্ম বনাম জাতের লড়াই! ‘লক্ষ্মী ছেলে’-র ট্রেলারে কোন বার্তা কৌশিকের


```