Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার কেদার-বদ্রী ছুটলেন অক্ষয়কুমার, তারকারদের মধ্যে যেন ধার্মিক হওয়ার ধুম লেগেছে!

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তারকাদের লাইট ক্যামেরা অ্যাকশনের পাশাপাশি প্রায়ই দেখা যায় বিভিন্ন জায়গায় বেড়াতে। তবে, সাম্প্রতিক কালে মালদ্বীপ বা বিদেশের বিলাসবহুল রিসর্টের বদলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বলিউডের তারকারা ঘুরে আসছেন কোনও তীর্থস্থা

এবার কেদার-বদ্রী ছুটলেন অক্ষয়কুমার, তারকারদের মধ্যে যেন ধার্মিক হওয়ার ধুম লেগেছে!

শেষ আপডেট: 28 May 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তারকাদের লাইট ক্যামেরা অ্যাকশনের পাশাপাশি প্রায়ই দেখা যায় বিভিন্ন জায়গায় বেড়াতে। তবে, সাম্প্রতিক কালে মালদ্বীপ বা বিদেশের বিলাসবহুল রিসর্টের বদলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বলিউডের তারকারা ঘুরে আসছেন কোনও তীর্থস্থানে (Akshay Kumar visits in Uttarakhand)। সেই ছবি আবার ইনস্টাগ্রামে পোস্টও করছেন তাঁরা।

অভিনেতা অক্ষয় কুমারও (Akshay Kumar) রয়েছেন এই ধার্মিক তারকাদের তালিকায়।

এবার কেদার বদ্রীতে দেখা গেল অভিনেতা অক্ষয়কে (Akshay Kumar visits in Uttarakhand)।

সম্প্রতি উত্তরাখন্ডে (Uttarakhand) একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছেন অক্ষয়। সেখানেই শ্যুটিং সেরে কেদারনাথ মন্দির (Kedarnath temple) দর্শনে যান অক্ষয়। মন্দিরে গিয়ে 'হর হর মহাদেব' ধ্বনি তুলতেও শোনা যায় অক্ষয়কে।

কেদারের পর রবিবার বদ্রীনাথ মন্দিরেও গিয়েছেন অক্ষয়। সেখানে পুজো দিলেন অভিনেতা। সঙ্গে অনুরাগীদের নিজস্বীর আবদারও মেটালেন। বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার ছবি অক্ষয় পোস্ট করেন ইনস্টাগ্রামে।

অক্ষয়ের উত্তরাখণ্ড ভ্রমণের এই ছবি দেখেই শুরু হয়েছে কটাক্ষ। দেশভক্ত বলে পরিচিত অক্ষয় কি এবার আক্ষরিক অর্থেই ভক্ত হয়ে উঠলেন? প্রশ্নের সুরে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনেকেই। পাশাপাশি, ও মাই গড ছবিতে মন্দিরে ঠাকুর দেবতাদের পূজার নামে যে মিথ্যাচার হয় তার প্রতিবাদে গলা চড়িয়েছিল অক্ষয় কুমার অভিনীত চরিত্রটি, সেই অভিনেতা কীভাবে সেই একই আচরণ করতে পারেন এই মন্তব্যও করেছেন অনেকেই।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে অভিনেত্রী প্রীতি জিন্টাও অসম থেকে ফেরার পথে কামাখ্যা মন্দির দর্শন করেছিলেন। এবার অক্ষয়ও পা বাড়ালেন সেই পথেই।

আইফা-র মঞ্চে ফ্যাশনের ঝড়, দেখুন কে কোন পোশাকে চোখ ধাঁধালেন! নোরাকে দেখে তো চোখ সরানো যাবে না


```