Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘মোমো’, ‘চিনা’ বা ‘চিঙ্কি’ বলে বিদ্রুপ আর নয়! নর্থ-ইস্ট মানুষদের প্রতি অশালীন আচরণ রুখতে কড়া জবাব অক্ষয়ের

জাতীয় টিভির মঞ্চ থেকে নর্থ-ইস্ট ভারতের মানুষদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের প্রতিবাদ করলেন অক্ষয় কুমার। ‘চিঙ্কি’, ‘মোমো’ বলে বিদ্রুপের বিরুদ্ধে সরব হয়ে দিলেন কড়া বার্তা।

 

‘মোমো’, ‘চিনা’ বা ‘চিঙ্কি’ বলে বিদ্রুপ আর নয়! নর্থ-ইস্ট মানুষদের প্রতি অশালীন আচরণ রুখতে কড়া জবাব অক্ষয়ের

অক্ষয় কুমার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 February 2026 18:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) বর্তমানে তাঁর সঞ্চালিত ‘হুইল অফ ফরচুন’ শো নিয়েই ব্যস্ত। এই অনুষ্ঠান চলাকালীনই তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়—উত্তর-পূর্ব ভারতের মানুষদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ নিয়ে সরব হন। জাতীয় টেলিভিশনের মঞ্চ থেকে অক্ষয় স্পষ্ট ভাষায় জানান, উত্তর-পূর্বের মানুষরাও তাঁর মতোই সমানভাবে ভারতীয়।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে তিনি তাঁর মেকআপ শিল্পী কিমকে আমন্ত্রণ জানান, যিনি মণিপুরের বাসিন্দা। সেই সময় এক প্রতিযোগী নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, মুম্বইয়ে তাঁর শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাঁকে প্রায়ই বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। এমনকি তাঁকে ‘করোনা ভাইরাস’ বা ‘চিনা’ বলে কটাক্ষও করা হয়েছে।

এই কথা শোনার পর অক্ষয় সঙ্গে সঙ্গে কিমকে ফোন করেন এবং তাঁকেও নিজের অভিজ্ঞতা জানাতে বলেন। কিম জানান, তাকেও প্রায়ই বলা হয় যে তিনি নাকি চিন থেকে এসেছেন। শুধু তাই নয়, তাঁকে ‘চিঙ্কি’ বা ‘মোমো’ বলেও ডাকা হয়।

এই অভিজ্ঞতা সামনে আসতেই অক্ষয় দৃঢ় কণ্ঠে বলেন, “এরা সবাই ভারতীয়।” তিনি আরও জানান, এই বিষয়টি তিনি ইচ্ছাকৃতভাবে জাতীয় টেলিভিশনে তুলেছেন, কারণ উত্তর-পূর্বের মানুষরা কী ধরনের অপমানের মুখোমুখি হন, তা তিনি জানেন। তাঁর কথায়, “এরা সবাই ভারতীয়। আমি, তুমি এবং এখানে যারা ব্যবসা করছে, সবাই সমানভাবে ভারতীয়।” একইসঙ্গে তিনি কার্গিল যুদ্ধে উত্তর-পূর্ব ভারতের মানুষের গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করিয়ে দেন এবং বলেন, তাঁরাও দেশের জন্য রক্ত দিয়েছেন।

অক্ষয়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই চারদিকে তাঁর প্রশংসা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে সরব হওয়ার জন্য অভিনেতাকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ।

অন্যদিকে, অক্ষয়ের কাজের প্রসঙ্গে বলতে গেলে, তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘জলি এলএলবি ৩’ ছবিতে, যা গত বছর মুক্তি পেয়েছে। বর্তমানে তাঁর একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হাইওয়ান’।

‘ভূত বাংলা’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন টাবু এবং পরেশ রাওয়াল। অন্যদিকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ তাঁর সঙ্গে রয়েছেন সুনীল শেট্টি, দিশা পাটানি, রবীনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্দেজ এবং আরশাদ ওয়ারসি। এছাড়া ‘হাইওয়ান’ ছবিতে বহু বছর পর আবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে সইফ আলি খান এবং অক্ষয় কুমারকে।


```