Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অক্ষয় কুমার চান কেসরী ২ ছবিটি দেখুন রাজা চার্লস, 'নিজেদের ভুল বুঝে ক্ষমা চেয়ে নেবেন'

অক্ষয় বলেন, কেসরী ২ ব্রিটিশ সরকারের দেখা উচিত।

অক্ষয় কুমার চান কেসরী ২ ছবিটি দেখুন রাজা চার্লস, 'নিজেদের ভুল বুঝে ক্ষমা চেয়ে নেবেন'

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের খলনায়ক ডায়ার-দ্বয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন নায়ার। 

শেষ আপডেট: 12 April 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অক্ষয় কুমার চান ব্রিটিশ সরকার সহ রাজা চার্লস স্বয়ং তাঁর মুক্তি আসন্ন ছবি কেসরী ২ ছবিটি যেন দেখেন। অক্ষয়ের দাবি, ছবিটি দেখলেই জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সেনার বর্বর হত্যাকাণ্ড নিয়ে কৃতকর্মের ভুল বুঝতে পারবেন ব্রিটিশ সরকার ও খোদ রাজা চার্লসও। ছবিটি তৎকালীন প্রখ্যাত আইনজীবী চেট্টুর শঙ্করন নায়ারের জীবনাংশ নিয়ে তৈরি হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের খলনায়ক ডায়ার-দ্বয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন নায়ার। 

অক্ষয় বলেন, কেসরী ২ ব্রিটিশ সরকারের দেখা উচিত। তাঁর কথায়, আমি এখানে ভিক্ষাপাত্র নিয়ে বলতে আসিনি যে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আমি চাই, অন্তত এই ছবিটি দেখুন আপনারা। তাহলেই নিজেরা কী ভুল করেছিলেন তা বুঝতে পারবেন। ক্ষমা চাওয়াটা আপনা থেকেই মুখ থেকেই বেরিয়ে আসবে। ক্ষমা চেয়ে ফেলবেন আপনারা। অন্তঃস্থল থেকে অনুশোচনা বোধ জেগে উঠবে। কিন্তু আমি চাই ওরা অন্তত ছবিটি দেখুক। আমি চাই ব্রিটিশ সরকারই শুধু নয়, রাজা চার্লসও ছবিটি দেখুন। তাঁরা অন্তত দেখুন কী ঘটেছিল, তারপর যা হওয়ার তা নিজে থেকেই হবে।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুক্রবার তাঁর আসন্ন মুক্তি পেতে চলা কেসরী ২-এর প্রচারে মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন, আমি একজন অভিনেতা মাত্র। আমি ঐতিহাসিক নই। কেসরী চ্যাপ্টার টু: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ সিনেমার গল্পের মূল নায়ক বাস্তবের স্যার চেট্টুর শঙ্করন নায়ার। যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মামলায় ইংরেজ সরকারের ঘুম কেড়ে নিয়েছিলেন। 

অক্ষয় বলেন, আমার ঠাকুরদা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। সেদিনের ভয়াবহতার কথা ঠাকুরদা আমার বাবাকে বলেছিলেন। আমার বাবা ছোট থেকে সেই কথা আমাকে শুনিয়ে এসেছেন। তাঁর বাবা যেভাবে তাঁকে ইতিহাসের কাহিনি শুনিয়েছেন, সেভাবেই তিনি ইতিহাসকে তুলে ধরতে চেয়েছেন এই ছবিতে। সে কারণে এই ছবিটি আমার কাছে বিশেষ একটা আকর্ষণ ছিল। এই ছবির ঘটনা ছোট থেকে আমার মনে বিঁধেছিল। সব থেকে বড় কথা, আমরা যে কথা জানতে চাই, ইতিহাস অনেক সময়েই সেসব কথা আমাদের কাছে গোপনই থেকে যায়।

এক প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, আমি অভিনেতা, ঐতিহাসিক নই। কোনও লোক কী বলছেন, কোনও রাজনীতিক কী বলছেন, আমি তার মধ্যে যেতে চাই না। আমি শুধু এই ছবিতে অভিনয় করেছি। এবং কী ঘটেছিল তা মানুষের জানা উচিত বলে মনে করি। রঘু পলাত ও পুষ্পা পলাতের লেখা 'দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার' বই থেকে মূল কাহিনি নেওয়া হয়েছে। অক্ষয়ের দাবি, আমরা বইতে যা আছে তা নিয়ে ছবি করেছি। এর বাইরে কেউ রাজনৈতিকভাবে কোনও মন্তব্য করে থাকলে আমি তার ভিতরে যেতে চাই না।

অক্ষয়ের এই প্রতিক্রিয়ার আগে বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর এক্সবার্তায় লিখেছেন, কংগ্রেস দল তাদের প্রাক্তন নক্ষত্রদের উপেক্ষা করেছে। যেমন- শঙ্করন নায়ার, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল ও বাবাসাহেব আম্বেদকরের মতো নেতা দলে উপেক্ষিত। কংগ্রেসের পরিবারতান্ত্রিক স্বার্থ রক্ষার জন্য এরকম করেছে দেশের প্রাচীনতম দল। ব্রিটিশ শাসিত ভারতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পরবর্তী মামলায় নায়ারের অবদান দেশবাসী ভুলে গিয়েছে কেবলমাত্র কংগ্রেসের এক পরিবারবাদী রাজনীতির জন্য। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল কেসরী ২ মুক্তি পাচ্ছে।


```