Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘টয়লেট’-এর নাম নিয়ে জয়াকে বিঁধলেন অক্ষয়, পাল্টা দিলেন, 'আসলে বোকা মানুষরা...'

কখনও পার্লামেন্টে ধমক, তো কখনও চড়া মেজাজে সংবাদমাধ্যমে বচসা—জয়া বচ্চন এবং বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে।

‘টয়লেট’-এর নাম নিয়ে জয়াকে বিঁধলেন অক্ষয়, পাল্টা দিলেন, 'আসলে বোকা মানুষরা...'

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 April 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: কখনও পার্লামেন্টে ধমক, তো কখনও চড়া মেজাজে সংবাদমাধ্যমে বচসা—জয়া বচ্চন এবং বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। তবে কিছুদিন আগে তাঁর একটি মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। কারণ তিনি একেবারে সিনেমার নাম শুনেই বলে দিলেন—দেখতে তাঁর ভাল লাগে না! আর সেই সিনেমার নাম? অক্ষয় কুমারের প্রশংসিত ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’।

জয়ার কথায়, “এরকম সিনেমার নাম শুনেই আমার দেখতে ইচ্ছে করে না।” এখানেই থামেননি তিনি—চাপা গলায় বলে দেন সিনেমাটা ফ্লপ, যদিও বক্স অফিস ও সমালোচক, উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল ছবিটি। বিষয়টি স্বাভাবিকভাবেই নেটপাড়ায় ঝড় তোলে।

দর্শকেরা প্রশ্ন তোলেন—একটা সামাজিক বার্তাবাহী সিনেমাকে কীভাবে কেউ হালকাভাবে নিতে পারেন? ‘টয়লেট: এক প্রেম কথা’ বা ‘প্যাডম্যান’-এর মতো ছবি যে সচেতনতা ছড়িয়েছে, তা অস্বীকার করার উপায় আছে কি? প্রযোজকরা তখনই ক্ষোভ প্রকাশ করলেও, এতদিন চুপ ছিলেন অক্ষয় কুমার। তবে এবার ‘কেশরী ২’-এর প্রচারে এসে অবশেষে মুখ খুললেন ‘খিলাড়ি’। জয়া বচ্চনের নাম না করেই ছুঁড়ে দিলেন পরোক্ষ প্রতিক্রিয়া।

এক সাংবাদিক প্রশ্ন করলেন—অন্য অভিনেতা বা অভিনেত্রীরা যখন তাঁর সামাজিক বার্তাবাহী সিনেমা নিয়ে কটাক্ষ করেন, কষ্ট পান না? অক্ষয়ের সপাট জবাব, “যদি কেউ এমন সিনেমার সমালোচনা করে, তাহলে সে বোকা। আমি তো এমন কোনও সিনেমা বানাইনি, যা খারাপ কিছু শেখায়। টয়লেট, প্যাডম্যান, কেশরী—এসব দেখে মানুষ কিছু না কিছু শিখেছে।”

আরও বলেন, “এই সিনেমাগুলো কখনও খারাপ রোল মডেল তৈরি করেনি। বরং সচেতনতা বেড়েছে।” তবে যখন সরাসরি জয়া বচ্চনের নাম করে প্রশ্ন করা হয়, তখন অক্ষয় রাজনীতি বাঁচিয়ে বলেন, “উনি যদি কিছু বলে থাকেন, তাহলে তাঁর মনে হয়েছে বলেই বলেছেন। আমি সেটা জানি না। ওঁর দৃষ্টিভঙ্গি রয়েছে নিশ্চয়ই। আমি কিছু বলতে পারি না।”


```