Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অক্ষয় কুমারের দুরন্ত স্টান্ট, ওভাবেই অনুরাগীদের ধন্যবাদ জানালেন 'ওএমজি'-র সাফল্য নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন পর পর্দায় সাফল্যের মুখ দেখেছেন অক্ষয় কুমার। বক্স অফিস থেকে সমালোচক মহল সব ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়েছে 'ওএমজি ২' (akshay kumar omg 2)। দীর্ঘদিন পর হিটের তালিকায় নাম লিখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অক্ষয়ও। অন্যদিকে

অক্ষয় কুমারের দুরন্ত স্টান্ট, ওভাবেই অনুরাগীদের ধন্যবাদ জানালেন 'ওএমজি'-র সাফল্য নিয়ে

শেষ আপডেট: 30 August 2023 07:20

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন পর পর্দায় সাফল্যের মুখ দেখেছেন অক্ষয় কুমার। বক্স অফিস থেকে সমালোচক মহল সব ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়েছে 'ওএমজি ২' (akshay kumar omg 2)। দীর্ঘদিন পর হিটের তালিকায় নাম লিখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অক্ষয়ও। অন্যদিকে ভারতের নাগরিকত্বও পেয়েছেন সম্প্রতি। সব মিলিয়ে ২০২৩ বছরটা বেশ ভালই যাচ্ছে অক্ষয় কুমারের। এবার 'ওএমজি ২'-এর সাফল্যের পর অনুরাগীদের ধন্যবাদ জানালেন অক্ষয়।

এই মুহূর্তে উত্তরপ্রদেশে পরবর্তী ছবি 'স্কাই ফোর্স'-এর জন্য উত্তরপ্রদেশে শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয় (akshay kumar omg 2)।

সেখানেই একটি বাইকের স্টান্টের দৃশ্যে অভিনয় করছিলেন অক্ষয়। সেই দৃশ্যে করার সময়ে অভিনেতাকে দেখতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন অসংখ্য স্থানীয় মানুষ। বাইক চালানোর দৃশ্যের টেক হওয়ার মাঝেই অনুরাগীদের হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে ধন্যবাদ জানান অক্ষয়। এরপর হাত নাড়াতেও দেখা যায় অক্ষয়কে।

অক্ষয়কে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সেই অনুরাগীরা। এদিন অক্ষয়কে দেখা যায় নীল ডেনিম জিন্সে, এবং সাদা ও নীল রঙের স্ট্রাইপড শার্টে। প্রসঙ্গত, 'স্কাই ফোর্স' ছবিটি ভারতীয় বায়ুসেনার উপর ভিত্তি করে বানানো হচ্ছে। এই ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ১৮ অগস্ট থেকে। তবে নানা কারণ বশতঃ সেই ছবির শ্যুটিং পিছিয়ে যায়। অবশেষে শুরু হয়েছে 'স্কাই ফোর্স' ছবির শ্যুটিং। অনুমান করা হচ্ছে সেখানেও 'এয়ারলিফট' বা অক্ষয়ের একাধিক অন্যান্য ছবির মতোই অ্যাকশন দৃশ্যে বা বাইক স্টান্টের দৃশ্যে দেখা যাবে অক্ষয়কে।

আপাতত 'ওএমজি ২' এর পর অক্ষয় কুমারের হাত ভর্তি ছবি। 'স্কাই ফোর্স'এর শ্যুটিং এর পাশাপাশি, 'ওয়েলকাম ৩' এবং 'হাউসফুল ৫' এই দু'টি ছবিতেও অক্ষয় আসতে চলেছেন। প্রসঙ্গত, 'ওয়েলকাম' এবং 'হাউসফুল', দুটিই অক্ষয় কুমারের অত্যন্ত জনপ্রিয় দু'টি ফ্র্যাঞ্চাইজি। ফলে, নিন্দকদের একাংশের কথায়, 'ওএমজি ২' সফল হওয়ার পর অক্ষয় তাঁর পুরনো হিট ফ্র্যাঞ্চাইজির ছবিগুলির সিক্যুয়েল দিয়েই ফের ফিরে পেতে চাইছেন বলিউডে তাঁর হারানো জমি।

‘ওয়েলকাম ৩’-তে ফিরছে অক্ষয় রবিনার ‘টিপ টিপ বরষা পানি’ জুটি? উত্তেজিত নেটিজেনরা


```