Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিট ফ্র্যাঞ্চাইজিই পয়া? অক্ষয় 'ওএমজি'-র পর 'ওয়েলকাম'-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন পর্দায়

দ্য ওয়াল ব্যুরো: মাঝখানে ৩টি বছর চলে গিয়েছে। দীর্ঘদিন পর আবার বক্স অফিসে হিটের মুখ দেখলেন অক্ষয় কুমার (akshay kumar)। 'ওএমজি ২'-এর (omg2) সিক্যুয়েল দিয়েই বড়পর্দায় ফের বাজিমাত অক্ষয়ের। আর ওএমজি ২ রমরমিয়ে বড় পর্দায় চলতে চলতেই এবার তাঁর আরও এ

হিট ফ্র্যাঞ্চাইজিই পয়া? অক্ষয় 'ওএমজি'-র পর 'ওয়েলকাম'-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন পর্দায়

শেষ আপডেট: 16 August 2023 10:44

দ্য ওয়াল ব্যুরো: মাঝখানে ৩টি বছর চলে গিয়েছে। দীর্ঘদিন পর আবার বক্স অফিসে হিটের মুখ দেখলেন অক্ষয় কুমার (akshay kumar)। 'ওএমজি ২'-এর (omg2) সিক্যুয়েল দিয়েই বড়পর্দায় ফের বাজিমাত অক্ষয়ের। আর ওএমজি ২ রমরমিয়ে বড় পর্দায় চলতে চলতেই এবার তাঁর আরও এক হিট ফ্র্যাঞ্চাইজি 'ওয়েলকাম'-এর সিক্যুয়েলের কথা ঘোষণা করলেন অভিনেতা।

বুধবার সকালেই জানা গেল বড় পর্দায় আসতে চলেছে অক্ষয়ের 'ওয়েলকাম ৩'। (akshay kumar is in another sequel welcome 3 after omg2)

সম্ভবত, আগামী বছরের অর্থাৎ ২০২৪-এর শেষের দিকে পর্দায় আসবে 'ওয়েলকাম ৩'। (welcome 3) এই ছবিতে অক্ষয় কুমার তো থাকছেনই সেই সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটনি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসির মতো অভিনেতাদেরও দেখা যেতে চলেছে এই ছবিতে, অন্তত এমনই ঘোষণা প্রযোজনা সংস্থার তরফে। প্রসঙ্গত, আগের দুই 'ওয়েলকাম' ছবিতে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অনিল কাপুর এবং নানা পাটেকরকে, সেখানে এই ছবিতে সম্ভবত দেখা যাবে না দু'জনের একজনকেও।

অনিল কাপুর এবং নানা পাটেকরকে ছাড়া এই ছবি কেমন হয় আপাতত তা দেখতেই মুখিয়ে সকলে। জানা গেছে, নতুন এই 'ওয়েলকাম ৩'-এর নাম রাখা হবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। অর্থাৎ আগের দুই ছবির তুলনায় এই ছবি 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির হলেও তা যে কোনও ভাবেই সিক্যুয়েল বা প্রিক্যুয়েল হবে না বরং নতুন এক গল্প পর্দায় দেখা যাবে সে বিষয়ে নিশ্চিত অনেকেই।

অক্ষয় তথা প্রযোজনা সংস্থার নতুন এই ছবির ঘোষণার পরেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা। সমালোচকদের একাংশের মতে, 'ওএমজি ২'-এর সাফল্য দেখেই নতুন কোনও ছবির বদলে নিজের পুরনো হিট ছবির সিক্যুয়েলের উপরেই ভরসা রাখছেন অক্ষয়। গত ৩ বছরে একটিও নতুন ছবি পর্দায় হিট না করাতেই কী আর ঝুঁকি নিতে চাইছেন না অক্ষয়? প্রশ্ন উঠছে সব মহলেই।

অবশেষে হিটের মুখ দেখলেন অক্ষয় কুমার, বক্স অফিসে সফল ‘ওএমজি ২’


```