Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে হিটের মুখ দেখলেন অক্ষয় কুমার, বক্স অফিসে সফল ‘ওএমজি ২’

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে ‘সূর্যবংশি’ দিয়ে শেষবার ভক্তদের হিট সিনেমা উপহার দিয়েছিলেন ‘খিলাড়ি’ (Akshay Kumar)। এরপর থেকে একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে তিন বছরের মাথায় খেলা ঘুরল ‘ওএমজি ২’ (OMG 2) দিয়ে। সানি দেওলের ‘

অবশেষে হিটের মুখ দেখলেন অক্ষয় কুমার, বক্স অফিসে সফল ‘ওএমজি ২’

শেষ আপডেট: 15 August 2023 11:51

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে ‘সূর্যবংশি’ দিয়ে শেষবার ভক্তদের হিট সিনেমা উপহার দিয়েছিলেন ‘খিলাড়ি’ (Akshay Kumar)। এরপর থেকে একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে তিন বছরের মাথায় খেলা ঘুরল ‘ওএমজি ২’ (OMG 2) দিয়ে। সানি দেওলের ‘গদর ২’-এর সঙ্গে ক্ল্যাশ হলেও ধীরে ধীরে ভালই ব্যবসা করছে ছবিটি। বক্স অফিসে নজর রাখলেই দেখা যাবে, আগের ছবিগুলির তুলনায় অভিনেতার নতুন সিনেমার প্রথম উইকএন্ডের ব্যবসা যথেষ্ট সম্মানজনক (hit)।

https://twitter.com/taran_adarsh/status/1691313049632923649?s=20

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে সে কথা জানিয়েওছেন। একইসঙ্গে সোমবারে দেশজুড়ে ‘ওএমজি ২’-র ব্যবসার নিরিখে তিনি ‘সুপার সলিড মনডে’ আখ্যাও দিয়েছেন। জানা গিয়েছে, ভারতে শুধু সোমবারেই ১২ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয়ের নতুন ছবি। যেখানে মুক্তির দিন ছবিটি আয় করেছিল ১০ কোটি। উল্লেখ্য, ‘ওএমজি ২’-তে প্রধান ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠি থাকলেও অক্ষয়ের চরিত্রও কম গুরুত্বপূর্ণ নয়। সে অর্থে এই ছবির সাফল্যে যে অভিনেতার কামব্যাক হল, সে কথা বলাই যায়।

২০২১ সালে লকডাউন ওঠার পর একমাত্র ‘সূর্যবংশি’ ছাড়া বাকি সবই ফ্লপ। ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’ কোনওটাই সমালোচক বা দর্শকদের মন জয় করতে পারেনি। এমনকী ওটিটিতেও তাঁর স্ট্রাইক রেট খুব শোচনীয়। ‘লক্ষ্মী’, ‘আতরঙ্গি রে’, ‘কাটপুতলি’র মতো ছবিগুলো একেবারেই চলেনি। সবমিলিয়ে অক্ষয়ের কেরিয়ার প্রায় খাদের কিনারে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে ‘ওএমজি ২’-র সাফল্যে যেন অক্সিজেন পেলেন ‘খিলাড়ি’। এখন দেখার, এই ছবিই অক্ষয়ের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে কিনা।

এবার নিশানায় অক্ষয়, অভিনেতার দিকে থুতু ছুড়লেই পাওয়া যাবে নগদ ১০ লক্ষ


```