Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পহেলগামে জঙ্গি হামলায় শোকাহত অক্ষয় কুমার, বললেন, ‘এমন ভয়ঙ্কর কাজ করার আগে...’

অক্ষয় টুইটে লিখেছেন, "পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছি। এভাবে নিরপরাধ মানুষদের হত্যা করাভয়ংকর অপরাধ। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।"

পহেলগামে জঙ্গি হামলায় শোকাহত অক্ষয় কুমার, বললেন, ‘এমন ভয়ঙ্কর কাজ করার আগে...’

শোকাহত অক্ষয়

শেষ আপডেট: 22 April 2025 23:10

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকপ্রকাশ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মঙ্গলবার সন্ধ্যায় নিজের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে এক বার্তায় তিনি বলেন, “নিরপরাধ মানুষদের এভাবে হত্যা করা নিছক শয়তানি কাজ। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।”
 
অক্ষয় টুইটে লিখেছেন, "পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছি। এভাবে নিরপরাধ মানুষদের হত্যা করাভয়ংকর অপরাধ। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।"
 
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের বৈসারান মীডোজ এলাকায় একদল পর্যটকের উপর গুলি চালায় লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত জঙ্গিরা। ঘটনায় এক পর্যটক নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর পোশাক পরে ২-৩ জন বন্দুকধারী আচমকা পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।  জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), যা লস্করের একটি শাখা, এই হামলার দায় স্বীকার করেছে।
 
হামলার পরে দ্রুত এলাকায় পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় ব্যাপক তল্লাশি ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন অনেকে।
 
অক্ষয় কুমার সম্প্রতি অভিনয় করেছেন Kesari Chapter 2 ছবিতে। করণ সিং ত্যাগীর পরিচালনায় ও ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে আছেন আর মাধবন ও অনন্যা পান্ডে। ছবিটি ১৯১৯ সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামা আইনজীবী সি. শঙ্করন নাইয়ারের জীবনের উপর ভিত্তি করে তৈরি। 
 
ছবিতে নাইয়ারের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, মাধবনকে দেখা গেছে ব্রিটিশ আইনজীবী নেভিল ম্যাককিনলির চরিত্রে এবং অনন্যা অভিনয় করেছেন দিলরিত গিলের ভূমিকায়। এই ছবির কাহিনি নেওয়া হয়েছে রঘু পালাট ও পুষ্পা পালাট রচিত The Case That Shook the Empire বইটি থেকে।

```