Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার ফিরছে ‘হাউসফুল’, বড় ঘোষণা অক্ষয়ের

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহের পর থেকে মাত্র একটা সুপারহিট ছবি তাঁর। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে একের পর এক ছবি। সবমিলিয়ে কেরিয়ারে প্রায় শনির দশা চলছে অক্ষয় কুমারের। পরপর ফ্লপে রীতিমতো জেরবার অভিনেতা। কিন্তু তাতে ছবির কমতি নেই। একটু সা

আবার ফিরছে ‘হাউসফুল’, বড় ঘোষণা অক্ষয়ের

শেষ আপডেট: 30 June 2023 16:07

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহের পর থেকে মাত্র একটা সুপারহিট ছবি তাঁর। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে একের পর এক ছবি। সবমিলিয়ে কেরিয়ারে প্রায় শনির দশা চলছে অক্ষয় কুমারের। পরপর ফ্লপে রীতিমতো জেরবার অভিনেতা। কিন্তু তাতে ছবির কমতি নেই। একটু সাফল্যের মুখ দেখতে নিজের পুরনো হিট ফ্র্যাঞ্চাইজিগুলোর একের পর এক নতুন ছবি নিয়ে আসছেন তিনি। যে তালিকায় রয়েছে ‘ওএমজি ২’, ‘হেরা ফেরি ৩’। এবার সেখানেই জুড়ল নতুন নাম- ‘হাউসফুল ৫’।

শুক্রবার সকালেই এই নতুন ছবির ঘোষণা করলেন অক্ষয় কুমার। এর পাশাপাশি ছবিতে দেখা যাবে রিতেশ দেশমুখকেও। এরা দু’জনেই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি থেকেই রয়েছেন। নতুন ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। আর প্রযোজক রয়েছেন সেই সাজিদ নাদিয়াদওয়ালাই। অক্ষয় জানিয়েছেন, ২০২৪ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ‘হাউসফুল ৫’। অভিনেতা লেখেন- “তৈরি হয়ে যান পাঁচ গুণ পাগলামির সাক্ষী থাকতে! আপনাদের সামনে নিয়ে হাজির হব ‘হাউসফুল ৫’। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।”

একসময় বলিউডের ‘হিট মেশিন’ বলা হতো তাঁকে। আমির, শাহরুখ যেখানে বছরে একটা করে সিনেমা আনেন, সেখানে অক্ষয়ের বছরে কম করে চারটি ছবি মুক্তি পায়। করোনা আবহের পরেও সেই ধারায় ছেদ পড়েনি। কিন্তু যেখানে আগে খিলাড়ি কুমারের ছবি মানেই ছিল সুপারহিট, সেখানে এখন ফ্লপের মুখ দেখছে ‘সেলফি’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ছবিগুলি। যার ফলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে অভিনেতাকে। তবে এত ব্যর্থতার মধ্যেও থেমে থাকছেন না তিনি। বদলে একের পর এক ছবির ঘোষণা করছেন।

এদিকে অক্ষয়ের এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। কমেডি জঁরের সিনেমায় অক্ষয় যে বরাবরই সবার আগে, তা একাধিকবার প্রমাণ করে দিয়েছেন তিনিই। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম থেকেই জড়িয়ে তিনি। সঙ্গে আবার থাকছেন রিতেশও। তাই উন্মাদনা যে ক্রমশ বাঁধভাঙা হবে, সেটাই স্বাভাবিক। এদিন অভিনেতার পোস্টে এক ভক্ত লেখেন- ‘কমেডির রাজার প্রত্যাবর্তন হতে চলেছে’। অপর একজন লেখেন- ‘এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটা ছবিই ফাটাফাটি। আশা করি, পাঁচ নম্বরটাও দুর্দান্ত হবে।’

পর্দায় প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে তামান্না! নেপথ্যে কী কারণ?


```