Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনের ইদে বড়পর্দায় আসছেন অক্ষয়-টাইগার, সলমন কী করবেন?

দ্য ওয়াল ব্যুরো: ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে এবছরের শুরুতেই 'সেলফি' নিয়ে বড়পর্দায় এসেছিলেন অক্ষয় কুমার। বক্স অফিসে সেই ছবির কপালে সুপার ফ্লপের তকমা জুটেছে। এবার একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রুফ (Tiger Shroff

সামনের ইদে বড়পর্দায় আসছেন অক্ষয়-টাইগার, সলমন কী করবেন?

শেষ আপডেট: 5 May 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো: ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে এবছরের শুরুতেই 'সেলফি' নিয়ে বড়পর্দায় এসেছিলেন অক্ষয় কুমার। বক্স অফিসে সেই ছবির কপালে সুপার ফ্লপের তকমা জুটেছে। এবার একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রুফ (Tiger Shroff)। ছবির নাম 'বড়ে মিঞা ছোটে মিঞা' (Bade Miyan Chote Miyan)। এই খবর আগেই জানা গিয়েছিল। শুক্রবার ছবির শ্যুটিং শেষ হতেই মুক্তির তারিখ ঘোষণা করে দিল প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। জানা গিয়েছে, আগামী বছর ইদে (Eid 2024) এই ছবি মুক্তি পাবে।

উল্লেখ্য, ইদ মানেই বলিউডে সলমন খানের ছবি বাঁধাধরা থাকে। কিন্তু এখনও অবধি ভাইজান আগামী বছরের ইদে কোনও ছবি মুক্তির ঘোষণা করেননি। এখন এটাই দেখার, সলমন অক্ষয়-টাইগারকে ইদের বাজারে একা ছেড়ে দেন নাকি নতুন কোনও ছবির ঘোষণা করেন। আপাতত সেদিকেই তাকিয়ে বলিউড। যদি সলমন নতুন কোনও ছবি নিয়ে আসেন, সেক্ষেত্রে বক্স অফিসে বড়সড় ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকবছর লাগাতার অক্ষয় কুমারের ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তাই বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছিল যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য় নিজের পারিশ্রমিকের অঙ্ক অনেকটাই কমিয়েছেন বলিউডের খিলাড়ি। কিন্তু সম্প্রতি সেই কথাকে গুজব বলে উড়িয়ে দেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি। তিনি সাফ জানিয়ে দেন যে, এই তথ্য একেবারেই সঠিক নয়। অক্ষয় অন্যান্য ছবির ক্ষেত্রে যেমন পারিশ্রমিক নেন, এবারও তাই নিচ্ছেন।

দিব্যা ভারতীকে সিনেমা থেকে ছেঁটে ফেলেছিলেন আমির খান, পরে বাদ যান নিজেও


```