Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমল হাসানের মেয়ে অক্ষরার অন্তর্বাস পরা ছবি ভাইরাল, মুম্বই পুলিশে অভিযোগ দায়ের

 দ্য ওয়াল ব্যুরো:  বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে কমল হাসানের মেয়ে অক্ষরার বেশ কয়েকটি গোপন ছবি। যা কোনওভাবেই বাইরে আসার কথা নয় বলে দাবি করছেন অভিনেত্রী। নিজের সেই সব ছবি সোশ্যাল সাইটে দেখে বেশ বিরক্ত অক্ষরা। তাই দেরি না করে মুম্বই পুলি

কমল হাসানের মেয়ে অক্ষরার অন্তর্বাস পরা ছবি ভাইরাল, মুম্বই পুলিশে অভিযোগ দায়ের

শেষ আপডেট: 13 November 2018 12:55

 দ্য ওয়াল ব্যুরো:  বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে কমল হাসানের মেয়ে অক্ষরার বেশ কয়েকটি গোপন ছবি। যা কোনওভাবেই বাইরে আসার কথা নয় বলে দাবি করছেন অভিনেত্রী। নিজের সেই সব ছবি সোশ্যাল সাইটে দেখে বেশ বিরক্ত অক্ষরা। তাই দেরি না করে মুম্বই পুলিশ ও সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। অক্ষরার অন্তর্বাস পরা বেশ কয়েকটি ছবি কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। যা রিপোস্ট হয়ে সোশ্যাল সাইটগুলিতে ছড়িয়ে পড়েছে। অক্ষরার বন্ধু তাঁকে ট্যাগ করে ছবিটি পোস্ট করেন। তারপরই বিষয়টি জানতে পারেন অভিনেত্রী। মনে করা হচ্ছে অভিনেত্রীর ফোন নম্বর হ্যাক করে সমস্ত গোপন ছবি সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে। শুধু অক্ষরা হাসান নয়, এর আগে বহু সেলেবের গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগে ব্রিটিশ অভিনেত্রী ও মডেল অ্যামি জ্যাকসনের গোপন ছবি ভাইরাল হয়। সেই নিয়েও ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই একই ঘটনা অক্ষরা হাসানের সঙ্গে, যিনি ২০১৫ সালে তাঁর প্রথম ছবি "সামিতাভ"-এ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন। https://twitter.com/actress_boners/status/1058302081394589696 পুলিশে  অভিযোগ করেই থেমে থাকেননি অক্ষরা হাসান। ট্যুইট করে জানিয়েছেন, যে বা যারা এই ধরণের কাজ করে চলেছে, তারা পার পাবে না। মুম্বই পুলিশ ও  সাইবার সেলে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের ট্র্যাক করা শুরু করেছে সাইবার সেল। ৭ নভেম্বর ট্যুইট করেন অক্ষরা হাসান। সেই ট্যুইট দেখে রবিবার মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়। অক্ষরার অভিযোগ, সামান্য মজা পেতেই কেউ বা কয়েকজন মিলে এই জঘন্য কাজ করেছে। সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণের উৎসাহ এখন এতটাই তুঙ্গে যে, অপরাধমূলক কাজ বাড়ছে বলে মনে করছেন তিনি। ট্যুইটারে বিষয়টি নিয়ে বেশ সোচ্চার হয়েছেন অক্ষরা হাসান। কড়া হাতে অপরাধ দমন করতে না পারলে থামবেন না তিনি, ট্যুইটে জানালেন অক্ষরা।

```