দ্য ওয়াল ব্যুরো: দুই পরিবারের উপস্থিতিতেই গোয়াতে চলতি বছরের ২৪ মার্চ শ্লোক মেহেতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিয়েছিলেন আকাশ আম্বানি। আর এ বার প্রকাশ্যে এলো তাঁদের বাগদানের তারিখ।
সূত্রের খবর, আগামী ৩০ জুন এনগেজমেন্ট হবে নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি এবং বর্ষীয়ান হিরে ব্যবসায়ী রাসেল মেহতা এবং মোনা মেহতার ছোট মেয়ে শ্লোক মেহেতার। মুম্বইয়ের বিলাসবহুল অ্যান্টিলিয়াতেই আয়োজিত হবে এনগেজমেন্ট পার্টি। জানা গিয়েছে, জুন মাসের বাগদান পর্বের পর এই বছরই ডিসেম্বর মাসে বসবে বিয়ের আসর।
ধীরুভাই আম্বানি স্কুলে একইসঙ্গে পড়াশোনা করেছেন শ্লোক এবং আকাশ। এর পর তাঁরা পড়তে যান আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। সেখানেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে।