Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগমনীর সুরে সারা রাত জেগে মহালয়ার ভোর হবে আকাশ আট-এর সঙ্গে, সঙ্গী রাঘব, মেখলা

আগমনীর সুরে সারা রাত জেগে মহালয়ার ভোর হবে আকাশ আট-এর সঙ্গে, সঙ্গী রাঘব, মেখলা

শেষ আপডেট: 12 October 2023 16:40

দ্য ওয়াল ব্যুরো: পিতৃপক্ষ শেষ হল বলে। মাঝে আর দুটো দিন। শনিবার সূচনা হবে দেবীপক্ষের। মহালয়ার ভোরে সমস্ত চ্যানেলেই পর্দাজুড়ে থাকেন অসুরদলনী দুর্গা। সেই দুরদর্শনে বিনোদন নির্ভরতার সময় থেকেই কাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়, তা নিয়ে কৌতূহলী হতেন আম বাঙালি। এখন অসংখ্য চ্যানেল। আর মহালয়ার ভোরে চ্যানেলে চ্যানেলে নানা আয়োজন। 

তবে মহালয়ায় যেখানে অন্য সমস্ত চ্যানেলগুলিই একরকম মেতে ওঠে মহালয়ায় 'মহিষাসুরমর্দিনী'র অনুষ্ঠানের মাধ্যমে চমক দিতে সেখানে বরাবর একটু ভিন্ন পথে হাঁটতে দেখা যায় আকাশ আটকে। চলতি বছরেও তার ব্যতিক্রম হবে না। অন্যান্য চ্যানেলের মতো ভোরবেলা নয় বরং আগের রাত থেকে শুরু হয়ে সারা রাত ধরে চলবে আগমনী গানের বিশেষ অনুষ্ঠান 'রাত পোহাল শারদপ্রাতে'।  

চলতি বছরে এই অনুষ্ঠানে অংশ নেবেন রাঘব চট্টোপাধ্যায়, মেখলা দাশগুপ্ত, পদ্মপলাশ-এর মতো শিল্পীরা। শিলিগুড়ির সূর্য মিউনিসিপ্যাল ময়দান থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। প্রসঙ্গত, আকাশ আটের এই ব্যতিক্রমী উদ্যোগ এই বছর সপ্তম বছরে পদার্পণ করল। 

শুধু মহালয়ার দিনই নয়, বরং দশমী পর্যন্ত পুজোর প্রতিটি দিনই সুরেলা বানানোর প্রয়াস আকাশ আটের তরফে। এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় প্রভাতী অনুষ্ঠান 'গুড মর্নিং আকাশ'-এ ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই খ্যাতনামী শিল্পীরা আসবেন অতিথি হয়ে। ষষ্ঠীর দিন থাকবেন মনোময় ভট্টাচার্য এবং শম্পা কুন্ডু, সপ্তমীতে চন্দ্রবিন্দুর অনিন্দ্য এবং উপল থাকবেন অতিথি হিসেবে। অষ্টমীতে দেখা যাবে অরিত্র, চন্দ্রিকা, শুচিস্মিতা এবং অভিষেককে, নবমীতে অতিথি হিসেবে থাকবেন শোভন গঙ্গোপাধ্যায়, ঊর্মি চৌধুরী, এবং দশমীতে থাকবেন রক্তিম, জ্যোতি, সোহিনী এবং রাহুল। 


```