Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

উত্তম সুচিত্রার 'অগ্নিপরীক্ষা' এবার 'সাহিত্যের সেরা সময়'-তে, ফের ধারাবাহিকে ফিরছেন মাফিন

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকের একঘেয়ে একই গল্প দেখতে অনেকেই পছন্দ করেন না। সেইসব দর্শকদের জন্যই আকাশ আট (Akash Aath) প্রতি মাসে নিয়ে আসে বিখ্যাত সাহিত্যিকদের লেখা নির্বাচিত উপন্যাস টিভির পর্দায়। নতুন ভাবে ফের শুরু হয়েছে সাহিত্যের সেরা সময়।

উত্তম সুচিত্রার 'অগ্নিপরীক্ষা' এবার 'সাহিত্যের সেরা সময়'-তে, ফের ধারাবাহিকে ফিরছেন মাফিন

শেষ আপডেট: 2 August 2023 07:53

দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকের একঘেয়ে একই গল্প দেখতে অনেকেই পছন্দ করেন না। সেইসব দর্শকদের জন্যই আকাশ আট (Akash Aath) প্রতি মাসে নিয়ে আসে বিখ্যাত সাহিত্যিকদের লেখা নির্বাচিত উপন্যাস টিভির পর্দায়। নতুন ভাবে ফের শুরু হয়েছে সাহিত্যের সেরা সময়।

এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই সাহিত্যের সেরা সময় তে দেখানো হবে আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস 'অগ্নিপরীক্ষা' (new story Agnipariksha at Sahityer Sera Somoy)। প্রসঙ্গত, উত্তম কুমার সুচিত্রা সেনের বিখ্যাত ছবি 'অগ্নিপরীক্ষা'ও তৈরি হয়েছিল এই উপন্যাসের আদলে। ফলে, এ কথা বলাই যায় যে উত্তম সুচিত্রার জুতোয় নতুন ভাবে পা গলাতে চলেছেন এই প্রজন্মের অভিনেতারা।

'অগ্নিপরীক্ষা'র গল্প আবর্তিত হয় তাপসীকে ঘিরে যার ছোটবেলায় গ্রামে বেড়াতে গিয়ে বিয়ে হয়ে গিয়েছিল। তবে, সেই বিয়েকে মেনে নেননি তাপসীর পরিবার। বরং ভুলিয়ে দিয়েছিলেন তাপসীর মন থেকে ছোটবেলার এই বিয়ের স্মৃতি। এরপর বড় হলে তার জীবনে আসে কিরীটি। তার সঙ্গে কী সুখী হতে পারবে তাপসী? নাকি ছোটবেলার বিয়ের স্মৃতি তাড়া করবে তাপসীকে? উত্তর লুকিয়ে আছে 'সাহিত্যের সেরা সময়'-এর আগামী একমাসের পর্বে।

'অগ্নিপরীক্ষা'য় ছোটবেলার তাপসীর চরিত্রে অভিনয় করছেন সম্ভাবী মুখার্জী। প্রাপ্তবয়স্ক তাপসী অর্থাৎ ছবির সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে ভেরোনিকা মোনা দত্তকে। জমিদারের নাতি অর্থাৎ বুলুর চরিত্রে অভিনয় করবেন স্বর্নাভ সান্যাল। কিরীটি অর্থাৎ উত্তমকুমারের চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বাবসু বিশ্বাসকে।

https://youtu.be/-DBwsgk2RBU

প্রসঙ্গত, এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পরে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মাফিন চক্রবর্তী। চিত্রলেখার চরিত্রে দেখা যাবে মাফিনকে। দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফিরে খুশি অভিনেত্রী। সোম থেকে শনিবার আকাশ আটে দেখা যাবে অগ্নিপরীক্ষা।

ফের বাজিমাত জগদ্ধাত্রীর, পিছিয়ে গেল অনুরাগের ছোঁয়া, দর্শকের মনে ধরেছে কমলা পৃথ্বীরাজ জুটি


```