Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এত বছরেও ফিকে হয়নি অজয়-তাব্বুর কেমিস্ট্রি! ‘পাড়ার ছেলে’র জন্যই বুঝি আজও সিঙ্গল অভিনেত্রী?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে হিটের তালিকায় নয়ের দশকের যে জুটিগুলি থাকবে প্রথম সারিতে সেখানে শাহরুখ কাজল থাকলে অজয় তাব্বুও থাকবে অবশ্যই। সেই ১৯৯৪ সালে বিজয়পথ দিয়ে শুরু, তারপর দেখতে দেখতে টানা ৯টি ছবিতে জুটি হিসেবে অভিনয় করা হয়ে গেল এই দুই অভিনেত

এত বছরেও ফিকে হয়নি অজয়-তাব্বুর কেমিস্ট্রি! ‘পাড়ার ছেলে’র জন্যই বুঝি আজও সিঙ্গল অভিনেত্রী?

শেষ আপডেট: 9 June 2023 12:08

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে হিটের তালিকায় নয়ের দশকের যে জুটিগুলি থাকবে প্রথম সারিতে সেখানে শাহরুখ কাজল থাকলে অজয় তাব্বুও থাকবে অবশ্যই। সেই ১৯৯৪ সালে বিজয়পথ দিয়ে শুরু, তারপর দেখতে দেখতে টানা ৯টি ছবিতে জুটি হিসেবে অভিনয় করা হয়ে গেল এই দুই অভিনেতা অভিনেত্রীর।

ছবি হিট হোক বা ফ্লপ, অজয় তাব্বুর জুটি বরাবরই পছন্দ করেছেন দর্শক। অভিনয়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গভীর হয়েছে দুজনের বন্ধুত্ব। তবে দুই বন্ধুর একজন সংসার পেতেছেন বহু বছর, ছেলে মেয়ে নিয়ে সাজানো পরিবার তাঁর। কিন্তু অপর জন আজও বিয়ে করেননি।

Tabu & Ajay Devgan:-तब्बू और अजय देवगन फिर से दिखेंगे एक साथ,2023 में परदे  पर दिखेगे ये सबके चहेते फिल्म स्टार

তাব্বুর নামের পাশে 'সিঙ্গল' ট্যাগ বসেছে অনেক দিনই। কিন্তু কেন সিঙ্গল তাব্বু? তবে কী অজয়ের প্রতি গোপনে অনুরাগ জন্মেছিল তাব্বুর? অভিনেত্রীর কথায়, অজয়কে ছোট থেকেই চিনতেন তিনি। তাব্বুর দাদার বন্ধু ছিলেন অজয়। একই পাড়ার বাসিন্দা অজয় এবং তাব্বুর দাদা সমীর নাকি কোনও ছেলের সঙ্গে কথাই বলতে দিতেন না তাব্বুকে!

বন্ধুর বোনকে বেশ আগলে রাখতেন অজয়, নস্টালজিক হয়ে জানিয়েছেন তাব্বু বিভিন্ন সাক্ষাৎকারে। তবে কি সেই পাড়ার ছেলে বেপাড়ার বাঙালি তনয়াকে ঘরণী করাতেই আর সংসার পাততে মন চায়নি তাব্বুর?

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ইনস্টাগ্রামে থাকার পর আচমকাই শনিবার সকালে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অজয়ের স্ত্রী কাজল। 'জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি' এমন কথা জানিয়ে ডিলিট করেছেন সমস্ত ছবি। তাহলে কি অজয় তাব্বুর মধ্যে নতুন করে তৈরি হয়েছে ঘনিষ্ঠতা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বি টাউনের আনাচ কানাচে।

কাজল সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি আমি’


```