Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ছবি মুক্তির ঢের দেরি, অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ল অজয়ের 'রেইড ২', কত আয় হল?

অগ্রিম বুকিং শুরুর পরই রীতিমতো ঝড় তুলেছে অজয় দেবগনের নতুন ছবি রেইড ২। ১ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার আগেই ছবির অগ্রিম বিক্রিতে ভরসা রাখছেন দর্শকেরা।

ছবি মুক্তির ঢের দেরি, অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ল অজয়ের 'রেইড ২', কত আয় হল?

অজয় দেবগনের নতুন ছবি 'রেইড ২'

শেষ আপডেট: 30 April 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: অগ্রিম বুকিং শুরুর পরই রীতিমতো ঝড় তুলেছে অজয় দেবগনের নতুন ছবি রেইড ২। ১ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার আগেই ছবির অগ্রিম বিক্রিতে ভরসা রাখছেন দর্শকেরা। আর তাতেই যেন নিজের পুরনো ছবিগুলোকেই পিছনে ফেলে দেওয়ার সংকল্প নিয়েছেন অজয়।

সচনিল্ক প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত রেইড ২ অগ্রিম বুকিং থেকেই তুলে ফেলেছে প্রায় ৩ কোটি ৬ লাখ টাকা। এই অঙ্কই প্রমাণ করে, অজয়ের ২০২৪ সালের ছবি ময়দান-কে ইতিমধ্যেই টপকে গিয়েছে রেইড ২। উল্লেখযোগ্যভাবে, ময়দান ছবির অগ্রিম বুকিংয়ের আয় ছিল মাত্র ১ কোটি ১১ লাখ টাকা এবং মুক্তির দিনে মোট আয়ে পৌঁছেছিল ২ কোটি ৬০ লাখে।

এখানেই শেষ নয়। গত বছর মুক্তিপ্রাপ্ত অজয়ের আরেক ছবি অর ম্যায় কাঁহা দম থা মুক্তির দিনে আয় করেছিল ১ কোটি ৮৫ লাখ টাকা। তার জীবদ্দশায় মোট আয় ছিল ৪৯ কোটি ৭৯ লাখ। তুলনায়, শুধুমাত্র অগ্রিম বুকিংয়েই রেইড ২ প্রথম দিনের আয়কে ছাপিয়ে গিয়েছে বললে ভুল বলা হবে না।

তবে চ্যালেঞ্জ এখন একটাই—শয়তান ছবির রেকর্ড ভাঙা। ২০২৪ সালের অন্যতম ব্লকবাস্টার শয়তান অগ্রিম বুকিং থেকেই আয় করেছিল ৪ কোটি ১৪ লাখ টাকা, আর মুক্তির দিনে আয় ছুঁয়েছিল ১৪ কোটি ৭৫ লাখ। সেই রেকর্ড ভাঙার দিকে নজর রেইড ২-এর।

উল্লেখ্য, রাজ কুমার গুপ্ত পরিচালিত এই ছবি ২০১৮ সালের রেইড-এর সিক্যুয়েল। ফের মুখ্য ভূমিকায় অজয় দেবগনের সঙ্গে থাকছেন রীতেশ দেশমুখ, বাণী কাপুর প্রমুখ।


```