Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অজয় দেবগন ফের পরিচালনায়! আসছে নতুন ছবি 'ভোলা', বিপরীতে টাব্বু

দ্য ওয়াল ব্যুরো: 'ইউ মি অউর হম', 'শিবায়' ও 'রানওয়ে থার্টি ফোর'-এর পর ফের পরিচালকের আসনে বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn)। জানা গেছে, অজয়ের এই নতুন ছবির নাম 'ভোলা' (Bholaa)। সূত্রের খবর, তামিল সিনেমা 'কাইথি'র হিন্দি রিমেক বানিয়েছেন তিনি

অজয় দেবগন ফের পরিচালনায়! আসছে নতুন ছবি 'ভোলা', বিপরীতে টাব্বু

শেষ আপডেট: 5 July 2022 13:04

দ্য ওয়াল ব্যুরো: 'ইউ মি অউর হম', 'শিবায়' ও 'রানওয়ে থার্টি ফোর'-এর পর ফের পরিচালকের আসনে বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn)। জানা গেছে, অজয়ের এই নতুন ছবির নাম 'ভোলা' (Bholaa)। সূত্রের খবর, তামিল সিনেমা 'কাইথি'র হিন্দি রিমেক বানিয়েছেন তিনি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন ও টাব্বুকে।

অজয়ের পরিচালনায় শেষ সিনেমা 'রানওয়ে থার্টি ফোর' গত এপ্রিলেই মুক্তি পেয়েছিল। এরমধ্যেই কীভাবে আরও একটি সিনেমার কাজ প্রায় শেষ করে ফেললেন তিনি? জানতে চাওয়ায় অজয় দেবগন (Ajay Devgn) বলেন, "এর প্রস্তুতি আগে থেকেই করা ছিল। আর দক্ষ অভিনেতারা থাকায় কাজ করতেও সুবিধা হয়েছে। শ্যুটিংয়ের আগে প্রস্তুতি এতটাই ভাল হয়েছিল যে ক্যামেরার পিছনে বসে 'লাইট, ক্যামেরা, অ্যাকশন' বলতে কোনও সমস্যাই হয়নি।"

২৭ বছর পর বড়পর্দায় একসঙ্গে ফিরছে ‘করণ-অর্জুন’! বলিউডে জোর গুঞ্জন

'রানওয়ে থার্টি ফোর' বক্স অফিসে সফল না হলেও সমালোচক মহলে বেশ সমাদৃত হয়েছিল। প্রশংসা কুড়িয়েছিল অমিতাভ বচ্চন, অজয় দেবগন ও রকুলপ্রীত সিংয়ের অভিনয়। এরমধ্যেই ভক্তদের নতুন সুখবর দিলেন এই বলিউড অভিনেতা।

২০১৯ সালে লোকেশ কানাগরাজ পরিচালিত 'কাইথি' ছিল অ্যাকশন থ্রিলার। সেটারই হিন্দি রিমেক 'ভোলা' (Bholaa) সিনেমার মাধ্যমে ফের টাব্বুর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অজয়কে। কিছু বছর আগেই এই জুটি 'দৃশ্যম' সিনেমায় একসঙ্গে কাজ করেছেন, যেটি একই নামের মালয়ালম থ্রিলারের রিমেক ছিল। এবার ফের বড়পর্দায় তাঁদের টক্কর দেখার জন্য মুখিয়ে থাকবেন দর্শক।


```