Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ajay Devgn: 'হিন্দি রাষ্ট্রভাষা'! অজয়ের মন্তব্যে বিতর্কের ঝড়, 'বিজেপির মুখপাত্র' বলছেন বিরোধীরা

দ্য ওয়াল ব্যুরো: “হিন্দি (Hindi) আমাদের রাষ্ট্রীয় ভাষা, সবসময় তাই থাকবে”। বুধবার অজয় দেবগনের (Ajay Devgn) টুইটারে এমন ঘোষণা দেখার পর থেকে তোলপাড় শুরু হয়েছে। চারদিকে বয়ে গেছে নিন্দার ঝড়। রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন বলি অভিনেতা।

Ajay Devgn: 'হিন্দি রাষ্ট্রভাষা'! অজয়ের মন্তব্যে বিতর্কের ঝড়, 'বিজেপির মুখপাত্র' বলছেন বিরোধীরা

শেষ আপডেট: 28 April 2022 07:26

দ্য ওয়াল ব্যুরো: “হিন্দি (Hindi) আমাদের রাষ্ট্রীয় ভাষা, সবসময় তাই থাকবে”। বুধবার অজয় দেবগনের (Ajay Devgn) টুইটারে এমন ঘোষণা দেখার পর থেকে তোলপাড় শুরু হয়েছে। চারদিকে বয়ে গেছে নিন্দার ঝড়। রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন বলি অভিনেতা। তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন কর্নাটকের (Karnataka) বিরোধী নেতারা। বলা হচ্ছে, অজয় দেবগন বিজেপির মুখপাত্র হিসেবে কথা বলেছেন।

আরও পড়ুন: 'এবার কোকা কোলা কোম্পানি কিনব, ফের কোকেন মেশাব', দাবি ইলোন মাস্কের

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া অজয় দেবগনের (Ajay Devgn) মন্তব্যে কড়া ভাষায় সমালোচনা করেছেন। বলছেন, হিন্দি কখনওই ভারতের রাষ্ট্রভাষা ছিল না। এছাড়া জনতা দল (সেকুলার) নেতা এইচ ডি কুমারস্বামী সরাসরি অজয় দেবগনকে বিজেপির মুখপাত্র বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘অজয় দেবগন বিজেপির হিন্দি জাতীয়তাবাদের মুখপাত্র হিসেবে কথা বলেছেন, যে জাতীয়তাবাদ এক দেশ, এক ট্যাক্স, এক ভাষা এবং এক সরকারের কথা বলে।’

https://twitter.com/hd_kumaraswamy/status/1519513956041191424?s=20&t=rerQevScBgu6CdvjK4ac_g

ঘটনার সূত্রপাত বুধবার। একটি অনুষ্ঠানে কন্নড় অভিনেতা সুদীপ সঞ্জীব বলেন, হিন্দি কখনওই আমাদের রাষ্ট্রভাষা নয়। সম্প্রতি কন্নড় ছবি ‘কেজিএফ ২’-র দেশজোড় সাফল্যের প্রসঙ্গেই এই মন্তব্য করেন সুদীপ। হিন্দি ভাষার ছবিই যে কেবলমাত্র ভারতে জনপ্রিয়তা পেতে পারে সেই দিন শেষ হয়ে গেছে। বরং ভারতীয় বক্স অফিসে রকেট গতিতে উত্থান হয়েছে দক্ষিণী ছবিগুলির। দেশ জুড়ে চুটিয়ে ব্যবসা করেছে ‘বাহুবলী’, ‘পুষ্পা’ ‘কেজিএফ’-এর মতো ছবি। ভাষার দূরত্বকে দূরে সরিয়েই সেই ছবি দেখতে দলে দলে হল ভরিয়েছেন মানুষ।

কিন্তু কন্নড় অভিনেতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার অজয় দেবগন টুইট করেন। সেখানে তিনি অভিনেতার উদ্দেশে লেখেন, যদি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নাই হয়ে থাকে, তবে তোমরা কেন তোমাদের মাতৃভাষায় বানানো ছবি হিন্দিতে ডাব করে তবেই রিলিজ করো? হিন্দি আমাদের রাষ্ট্রভাষা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ উল্লেখ্য হিন্দিতেই এই টুইটটি করেন অজয়।

https://twitter.com/ajaydevgn/status/1519264792992952320?s=20&t=DGYpfAmm5OSoW9wGHsXJvw

পরে অবশ্য বিতর্কের মাঝে অজয় দেবগন আরেকটি টুইট করেন। তাতে তিনি লেখেন, আমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সবসময় এক ভেবেছি। আমরা সব ভাষাকেই সম্মান করি এবং আশা করি বাকিরাও মাদের ভাষাকে একইভাবে সম্মান করবে। মনে হয়, অনুবাদে কিছু হারিয়ে গিয়েছিল।

https://twitter.com/ajaydevgn/status/1519297004425613313?s=20&t=R7SMaC0rKjljZBB9eMWuQQ

অজয়ের এই টুইটের পরেও বিতর্ক থামেনি। শুধু বিনোদন জগতেই নয়, বিতর্ক আছড়ে পড়েছে রাজনীতির দরবারেও। অনেকেই সরাসরি অভিযোগ করছেন, বিজেপি যেভাবে হিন্দি ভাষাকেই দেশে প্রধান ভাষা হিসেবে তুলে ধরতে চায়, অজয় দেবগনও সেই উদ্দেশেই এমন মন্তব্য করেছেন।


```