রণবীর, সুশান্ত, হৃত্বিকের পর বায়োপিকে আসছেন অজয় দেবগণ
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ইতিহাসের অন্যতম বর্ণময় চরিত্র চাণক্য। এ বার সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন অজয় দেবগণ। সৌজন্যে পরিচালক নীরজ পাণ্ডে। বুধবার টুইট করে অজয় নিজেই জানিয়েছেন এই খবর। ছবিটি প্রযোজনা করবেন রিলায়েন্স গোষ্ঠী।
https://twitter.c
শেষ আপডেট: 11 July 2018 08:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ইতিহাসের অন্যতম বর্ণময় চরিত্র চাণক্য। এ বার সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন অজয় দেবগণ। সৌজন্যে পরিচালক নীরজ পাণ্ডে। বুধবার টুইট করে অজয় নিজেই জানিয়েছেন এই খবর। ছবিটি প্রযোজনা করবেন রিলায়েন্স গোষ্ঠী।
https://twitter.com/ajaydevgn/status/1016888053531627521
খ্রিস্ট পূর্ব চতুর্থ শতকে জন্মগ্রহণ করেছিলেন চাণক্য। তিনি একাধারে দার্শনিক এবং অর্থনীতিবিদ। এর পাশপাশি একজন সুদক্ষ রাজনৈতিক বিশ্লেষকও ছিলেন তিনি। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রেও চাণক্যের অবদান ছিল অপরিসীম। এ বার এই বর্ণময় চরিত্রকেই পর্দায় বাস্তবায়িত করবেন অজয় দেবগণ।

বলিউডে বায়োপিক এখন ট্রেন্ড। রণবীর কাপুর, সুশান্ত সিং রাজপুতের পর এ বার চাণক্যের বায়োপিকে অভিনয় করবেন অজয়। শোনা গিয়েছে মহাকাশ্চারী রাকেশ শর্মার চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। গণিতজ্ঞ আনন্দ শর্মার চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশনও। এ বার এই তালিকায় না জুড়লেন অজয়ও। তবে আপাতত 'টোটাল ধামাল' ছবির শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন অজয়। চাণক্যের চরিত্রে কবে পর্দায় আসবেন অজয় এখন সেই অপেক্ষাতেই রয়েছে বলিউড।