
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 November 2024 11:01
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর জুড়ে খবরের শিরোনামে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai)। নেপথ্যে তাঁর ডিভোর্সের গুঞ্জন। টিনসেল টাউন। অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তা নিয়ে কানাঘুষো চলছে। অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্যা রাইয়ের মধ্যে বিবাহবিচ্ছেদের গুজব গত কয়েক মাস ধরে শিরোনাম হচ্ছে। তবে দুই তারকার কেউই স্পষ্টভাবে তা অস্বীকার না করলেও তাদের কথা ও আচরণের মাধ্যমে দেখিয়েছেন যে এসব গুজব ভিত্তিহীন।
এরই মাঝে ঐশ্বর্যা গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। যেখান থেকে বুধবার বেশ রাতের দিকেই ফেরেন তিনি। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। কী এমন ঘটেছে দুবাই উইমেন ফোরামের অনুষ্ঠানে?
এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে বলা হচ্ছে ঐশ্বরিয়া রাই তার নাম থেকে বচ্চন উপাধি বাদ দিয়েছেন। আসলে কি এমনটা হয়েছে? এই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধুমাত্র ‘ঐশ্বর্য রাই’ নামটা।
এমনিতে অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করেন। তাই হঠাৎ সেটাকে না দেখতে পাওয়ায় হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বলিপাড়ায় বছরভর যে গুঞ্জন শোনা গিয়েছিল তা আরও জোড়ালো হতে শুরু করেছে। উপাধি দেখা না যাওয়ায় ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরে এখন একটাই 'হট টপিক'। জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক নাকি একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই গুঞ্জন।