
ঐশ্বর্যা রাই ও সলমন খান
শেষ আপডেট: 29 September 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই ও সলমন খান, নাম শুনলেই মনে পরে যায় তাঁদের প্রেমের দিনগুলো। বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তাঁরা। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। ঐশ্বর্যা সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চনের সঙ্গে। তবে তাঁদের প্রেমের শুরুটা ঠিক কেমন ছিল? কীভাবে বিশ্বসুন্দরী সলমনের মনে জায়গা করে নিয়েছিলেন?
এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা-সলমনের প্রেমের কথা বলতে গিয়ে সলমনের প্রাক্তন প্রেমিকা সোমি আলি বলেন, 'হাম দিল দে চুকে সানাম-এর শুটিং চলছিল। ঠিক সেই সময় আমি সলমনকে একাধিকবার ফোন করি। কিন্তু ও একবারও আমার ফোন ধরেনি।'
কিছুটা মন খারাপের সুরেই সোমি বলেন, 'অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সঞ্জয় লীলা ভন্সালীকে ফোন করি। তিনি তখন আমায় বলেন এই মুহূর্তে সলমন ব্যস্ত আছে। কথা বলতে পারবে না। শুটিং চলছে। আমি তখনই পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যদি সলমন শুটিংয়েই থাকে, তাহলে আপনি কীভাবে আমার ফোনটা ধরতে পারলেন? তারপরে আমার কাছে সেই প্রশ্নের আর কোনও উত্তরই আসেনি।'
ঐশ্বর্যার প্রসঙ্গে আসতেই বলেন, 'তারপরে আমি বহুবার খবর পেয়েছি ঐশ্বর্যা-সলমন একে অপরের সঙ্গে রয়েছে। এমনকী সলমনের জিমেও আসত ঐশ্বর্যা। সেখানে বহুক্ষণ থাকতোও। একসঙ্গেই ব্যায়াম করত তাঁরা। এভাবেই হয়তো তাঁদের মধ্যে প্রেম শুরু হয়েছিল।'
২০০২ সালে বিচ্ছেদ হয় সলমন এবং ঐশ্বর্যের। তারপর আর কখনও একসঙ্গে কাজ করেননি তাঁরা। এমনকি আজও বিভিন্ন অনুষ্টানেও তাঁদেরকে একে অপরের সঙ্গে দেখা যায় না।