Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রানির বেশে ঐশ্বর্যাকে মনে আছে? অস্কারের অ্যাকাডেমি মিউজিয়ামে 'যোধা'র লেহেঙ্গা, কেন জানেন?

গোটা বছর ধরেই যাকে নিয়ে আলোচনা তুঙ্গে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন, যিনি সৌন্দর্য ও অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

রানির বেশে ঐশ্বর্যাকে মনে আছে? অস্কারের অ্যাকাডেমি মিউজিয়ামে 'যোধা'র লেহেঙ্গা, কেন জানেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 25 December 2024 15:47

দ্য ওয়াল ব্যুরো: গোটা বছর ধরেই যাকে নিয়ে আলোচনা তুঙ্গে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন, যিনি সৌন্দর্য ও অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর অভিনয় ক্যারিয়ারে অনেক স্মরণীয় সিনেমার মধ্যে অন্যতম ‘যোধা আকবর’, যেখানে তাঁকে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এবং আজও দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে।

সম্প্রতি ছবির বিখ্যাত লাল লেহেঙ্গা, যা সিনেমায় ঐশ্বর্যা বিয়ের দৃশ্যে পরেছিলেন। এই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার অ্যাকাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। ছবিতে বিয়ের দৃশ্যে ঐশ্বর্যার লাল লেহেঙ্গাটি বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন। এটি ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী। 

View this post on Instagram

A post shared by The Academy (@theacademy)

লেহেঙ্গার সঙ্গে ঐশ্বর্যার পরা ভারী নেকলেসে একটি নীল ময়ূর এবং কুন্দনের কাজ ছিল, যাতে তাঁকে একেবারে রানির মতো লাগছিল। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির উপর দেখানো হয়েছে। অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে। 

প্রদর্শনীতে যোধা আকবর ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে ঐশ্বর্যা এবং হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। এই লেহেঙ্গা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায়, তা শুধু ভারতের ঐতিহ্যকে তুলে ধরেনি বরং বিশ্বমঞ্চে ভারতের সংস্কৃতি একটি বিশেষ জায়গা পেয়েছে। 


```