Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নামী-দামি গাড়ি, বিলাসবহুল বাংলো! রাই-সুন্দরীর সম্পত্তির পরিমাণ শুনে অবাক হবেন আপনিও

ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে শুরু করে নানা স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট—ঐশ্বর্য বাদ রাখেননি কিছুই।

নামী-দামি গাড়ি, বিলাসবহুল বাংলো! রাই-সুন্দরীর সম্পত্তির পরিমাণ শুনে অবাক হবেন আপনিও

শেষ আপডেট: 20 December 2023 21:29

দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্য রাই বচ্চন—দেশের সেরা অভিনেত্রীদের তালিকা তৈরি করলে যার নাম উপরের দিকেই রাখবেন যে কোনও সিনেমাপ্রেমী। অভিনয় এবং সৌন্দর্য, দুইয়ের মিশেলে অনুরাগীদের স্বপ্নসুন্দরী হয়ে উঠেছেন তিনি। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর ঐশ্বর্য অল্পদিনের মধ্যেই পা রাখেন অভিনয়জগতে। বর্তমানে সিনেমার সংখ্যা কমিয়ে দিলেও তিনি এখনও দেশের বিত্তশালী অভিনেত্রীদের অন্যতম। সূত্রের খবর, সবমিলিয়ে ঐশ্বর্যর সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি। এরমধ্যে ধরা রয়েছে তাঁর স্থাবর-অস্থাবর বিভিন্ন সম্পত্তি।

সিনেমায় অভিনয় ছাড়াও, ঐশ্বর্য আরও বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করেন। যার মধ্যে রয়েছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ইনভেস্টমেন্ট-সহ নানা কিছু। জানা গিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত একটি স্টার্টআপে সম্প্রতি ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। এছাড়াও ঐশ্বর্য ও তাঁর মা বৃন্দা রাই ‘আম্বি’ নামের বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করেছেন আরও এক কোটি টাকা। সঙ্গে রয়েছে একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট। ‘লাক্স’, ‘ল্যাকমে’, ‘লরিয়েল’-সহ একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। সেগুলির একদিনের শ্যুটের জন্য ৬-৭ কোটি টাকা নেন অভিনেত্রী।

এদিকে বর্তমানে সিনেমার সংখ্যা কমিয়ে দিলেও ঐশ্বর্য এখনও বলিউডের হাইয়েস্ট-পেড অভিনেত্রীদের একজন। সূত্রের খবর, প্রতিটি সিনেমার জন্য তিনি এখন ১০-১২ কোটি টাকা নিয়ে থাকেন। মণি রত্নমের পরিচালনায় নিজের এখনও অবধি শেষ ছবি ‘পোন্নিয়ান সেলভান’-এর জন্য তাঁকে প্রযোজনা সংস্থার তরফে ১০ কোটি টাকার চেক দেওয়া হয়েছিল বলে খবর। উল্লেখ্য, এর আগে তিনি নিজেও একটি ছবি প্রযোজনা করেছেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জজবা’র প্রযোজক ছিলেন তিনি। ঐশ্বর্য ছাড়াও সেখানে ছিলেন প্রয়াত ইরফান খান।

এর পাশাপাশি বিদেশেও অভিনেত্রীর স্থাবর সম্পত্তি আছে। সূত্রের খবর, দুবাইয়ের জুমেইরাহ গলফ এস্টেটে এক বিলাসবহুল ম্যানশন রয়েছে অভিষেক-ঐশ্বর্যর। যার ভিতরে সুইমিংপুল, গলফ কোর্ট-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। শুধু বিদেশে নয়, মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে ২১ কোটি টাকার একটি ৫ বিএইচকে ফ্ল্যাটও রয়েছে অভিনেত্রীর। পাশাপাশি মুম্বইয়ের ওরলিতেও একটি বড় অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর, যার মূল্য ৪১ কোটি টাকা। জানা গিয়েছে, এই অ্যাপার্টমেন্টটি ওরলির স্কাইলার্ক টাওয়ারের ৩৭ তলায় রয়েছে।

এছাড়াও একাধিক বিলাসবহুল গাড়িও রয়েছে ঐশ্বর্যর। তাঁর বাড়ির গ্যারেজে শোভা পায় রোলস রয়েস থেকে লেক্সাসের মতো দামি গাড়ি। সূত্রের খবর, রোলস রয়েসটির দাম ৭ কোটি ৯৫ লক্ষ টাকা। লেক্সাসটির বাজারমূল্য বর্তমানে ২ কোটি ৩৩ লক্ষ টাকা। এই দু’টি বড় ব্র্যান্ডের গাড়ি ছাড়াও একটি অডি ও একটি মার্সিডিজ বেঞ্জও রয়েছে অভিনেত্রীর। অডিটির দাম ১ কোটি ৫৬ লক্ষ টাকা। তবে মার্সিডিজের দাম জানা না গেলেও, সেটির মূল্যও যে কোটির উপরে, সে কথা বলাই বাহুল্য। সবমিলিয়ে তাঁর বর্তমান সম্পত্তি চোখ কপালে তুলেছে অনেকেরই।


```