
শেষ আপডেট: 1 November 2023 16:48
দ্য ওয়াল ব্যুরো: তিনি বিশ্ব সুন্দরী। তাঁর রূপে আজও গুণমুগ্ধ অসংখ্য পুরুষ হৃদয়। একটা সময়ে মেয়েরাও নিয়মিত তাঁর স্টাইল অনুকরণ করতেন। বলিউডে একটা সময়ে অভিনেত্রীরা শুধুমাত্র পুরুষ অভিনেতাদের পাশে সৌন্দর্য বাড়ানো ছাড়া তেমন কোনও বড় ভূমিকায় থাকতেন না। তবে ঐশ্বর্য রাই ব্যতিক্রম। মণি রত্নম থেকে সঞ্জয় লীলা বনশালি অথবা ঋতুপর্ণ ঘোষ, নামজাদা পরিচালকদের ছবিতে তিনি যে শুধুমাত্র মুখ দেখাতে আসেননি তা বুঝিয়ে দিয়েছেন বারবার। আজ অর্থাৎ ১ নভেম্বর হাফ সেঞ্চুরি পূর্ণ হল ঐশ্বর্য রাই বচ্চন ওরফে অ্যাশ-এর।