Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একই পোজে মা ও মেয়ে, নজর কাড়লেন কে?

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে তো মায়ের মতোই হবে। মায়ের আদব-কায়দা, সাজপোশাক সব নকল করবে এটাই তো স্বাভাবিক। এ বার ঠিক তেমনটাই করলেন আরাধ্যা বচ্চন। মায়ের মতো পোজ দিয়ে তুললেন ছবি। এমনকী মায়ের মতো পোশাকও পড়েছে একরত্তি এই মেয়ে। জন্মের পর থেকে বরাবরই লাই

একই পোজে মা ও মেয়ে, নজর কাড়লেন কে?

শেষ আপডেট: 7 July 2018 11:53

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে তো মায়ের মতোই হবে। মায়ের আদব-কায়দা, সাজপোশাক সব নকল করবে এটাই তো স্বাভাবিক। এ বার ঠিক তেমনটাই করলেন আরাধ্যা বচ্চন। মায়ের মতো পোজ দিয়ে তুললেন ছবি। এমনকী মায়ের মতো পোশাকও পড়েছে একরত্তি এই মেয়ে। জন্মের পর থেকে বরাবরই লাইমলাইটে আরাধ্যা। আর হবে নাই বা কেন। অমিতাভ বচনের নাতনি বলে কথা। মা আবার প্রাক্তন বিশ্বসুন্দরী। এমনিতে কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মুম্বইয়ের যে কোনও অনুষ্ঠানে মায়ের সঙ্গী হন আরাধ্যা। এ বার মায়ের স্টাইল নকল করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেন বচ্চন ফ্যামিলির এই খুদে সদস্য। https://www.instagram.com/p/Bk5lIcAFMej/?utm_source=ig_share_sheet&igshid=8uwxetgcc7lr&r=wa1 অমিতাভ এবং অভিষেক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও এ সবের থেকে শতহস্ত দূরে ছিলেন অ্যাশ। কিন্তু কয়েক মাস আগে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন ঐশ্বর্য রাই। প্রথমদিনেই মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি দিয়েছিলেন তিনি। এর পর থেকে মাঝে মাঝেই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত ইনস্টাতে শেয়ার করেন অ্যাশ। সম্প্রতি মেয়েকে চুমু খেয়ে একটি ছবি পোস্ট করায় ট্রোলড হতে এই প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। তবে এ বার আরধ্যার ছবি মন জয় করেছে সবার। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ছবি। সম্প্রতি ইনস্টাগ্রামে মেয়ের একটি ছবি শেয়ার করেছেন ঐশ্বর্য। সে ছবিতে মায়ের মতোই পোজ দিয়ে ছবি তুলেছেন আরাধ্যা। এমনকী মায়ের পোশাকের আদলেও প্রায় একই রকমে একটি ড্রেসও পড়েছেন সে। একটি জয়রাইডের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছেন মা ও মেয়ে। দেখুন সেই ছবি। https://www.instagram.com/p/Bk59lmFFZNa/?utm_source=ig_share_sheet&igshid=1v6rozffmyw9a&r=wa1    

```