
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 April 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: এবার অভিষেক বচ্চনের সঙ্গে একটি অনুষ্ঠানে কাজরা রে গানে নাচলেন ঐশ্বর্যা রাই বচ্চন। সেই ভিডিও ভাইরাল হল শেয়ারের পরের মুহূর্তেই। জানা গেছে, ঐশ্বর্যার এক তুতো বোনের বিয়েতে সকলে মিলে পুণে গেছিলেন। সেখানে এই ভিডিও রেকর্ড করা হয়।
ভিডিওতে শুধুমাত্র ঐশ্বর্যা ও অভিষেক ছিলেন, এমন নয়। ছিলেন আরাধ্যাও। দেখা যায়, তিনি মায়ের থেকে নাচের স্টেপ শেখার চেষ্টা করছেন।
View this post on Instagram
ডিভোর্সের গুঞ্জনের মাঝে এই ভিডিও দেখতে পেয়ে খুশি তাঁদের ভক্তরা। আর হয়ত শেয়ারের পর শেয়ার হয়।
ঐশ্বর্যাকে স্বভাবতই অসাধারণ লাগছিল, পরেছিলেন হলুদ রঙের একটি স্যুট। অভিষেক সেজেছিলেন পিঙ্ক রঙের কুর্তা-পাজামায়। আর আরাধ্যা পরেছিলেন সাদা রঙের লেহেঙ্গা।
কাজরা রে, বান্টি অর বাবলির বিখ্যাত গান। অভিষেক, ঐশ্বর্যা, অমিতাভ- তিনজনকেই দেখা যায়। তখনকার দিনেও সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেই গানে এবার মেয়েকে নিয়ে নেচে এত বছর পরও দর্শকদের মন জিতে নিলেন ঐশ্বর্যা।