
স্বজনহারা অহনা
শেষ আপডেট: 24 February 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: মায়ের সঙ্গে যোগাযোগ নেই বহুদিন। নিজের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে সেরেছেন-- মেনে নিতে পারেননি মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। সবে যখন নিজের সবটা গুছিয়ে নিতে শুরু করেছেন অহনা দত্ত (Ahona Dutta)ওরফে ছোটপর্দার 'মিশকা' ঠিক তখনই পরিবারে বড় বিপর্যয়। স্বজনহারা হলেন অহনা। চলে গেলে তাঁর দিদা ভবানীদেবী। আগে থেকে জানতেন না অহনা কিছুই। এ দিন মায়ের চলে যাওয়ার খবর জানিয়েছেন চাঁদনী।
তিনি লেখেন, "যে যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে, আমি সেই যন্ত্রণা নিয়েই তিলে তিলে বাঁচব কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি তা না হলে বিনা কারণে বাঁচতে হত না মা"। ওদিকে অহনাও দিদার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, "ভাল থেকো"।
চাঁদনী ডিভোর্সি। ছোট থেকে একা হাতেই মানুষ করেছেন মেয়েকে। এই কঠিন সময়ে তিনি ছিলেন তাঁর বাবা-মায়ের কাছেই। কিন্তু 'অনুরাগের ছোঁয়া ' ধারাবাহিক করতে গিয়েই মেয়ে অহনার পরিচয় হয় দীপঙ্কর রায়ের সঙ্গে যিনি পেশায় একজন রূপটান শিল্পী।
দীপঙ্কর ডিভোর্সি, একই সঙ্গে তিনি অহনার থেকে বয়সে অনেকটাই বড়। এই কারণে সম্পর্ক মেনে নেননি মা। সায় ছিল না দাদু-দিদারও। এরপরেই ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন দীপঙ্কর ও অহনা। সেই বিয়েতে যদিও হাজির ছিলেন না তাঁর পরিবারের মানুষ। বাড়ির সঙ্গেও যোগাযোগ ছিল না তাঁর। এই অবস্থায় পরিবারে বিপর্যয়। মন ভাল নেই অহনার।