চাঁদনী সিঙ্গল মা। একা হাতেই মেয়েকে মানুষ করেছেন। কিন্তু প্রথম ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে মেয়ে প্রেমে পড়েন ওই ধারাবাহিকেরই মেকআপ শিল্পী দীপঙ্কর রায়ের। মা জানতে পারলেও মেনে নেননি।

শেষ আপডেট: 31 August 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: দিন এগিয়েছে, সময় পার হয়েছে। বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। তবে যা বদলায়নি তা হল অভিনেত্রী অহনা দত্ত ও মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সবটা। আজ অহনাও মা। কোলে এসেছে ছোট্ট মেয়ে মীরা। মায়ের সঙ্গে যদিও কিছুই ঠিক হয়নি তাঁর। মায়ের অভিযোগ মেয়ের স্বামী দীপঙ্কর রায় ইচ্ছে করে 'মাথা নষ্ট' করেছে মেয়ের! ওদিকে মেয়ে? তিনি কী বলছেন?
মা-মায়ের এই মন কষাকষিতে বিভক্ত নেটিজেনরাও। কেউ রয়েছেন চাঁদনীর পক্ষে আবার কেউবা অহনার পক্ষে। সম্প্রতি কিছু মানুষ অহনাকে প্রশ্ন করেন এখন তিনিও তো মেয়ের মা, সুদূর ভবিষ্যতে যদি তাঁর মেয়েও অনুরূপ কিছু ঘটায়, মা হিসেবে কেমন লাগবে তাঁর?

সব প্রশ্নের উত্তর দিয়েছেন অহনা। একই সঙ্গে নাম না করেই বিঁধেছেন মাকেও? প্রকাশ্যে এনেছেন পরিবারের গোপন কথা? অহনা বলেন, "কাউকে ভালোবেসে যদি আমার মেয়ে তাঁর হাত ধরে ঘর ছাড়ে প্রথমে আমি তাকে ফোন করব। তার খোঁজ নেব। তার সঙ্গে সব সময় যোগাযোগ রাখব, কারণ যদি ছেলেটি খারাপ হয় তবে আমার মেয়ে কোথায় যাবে। মেয়েকে ফোন না করে আমি বলব না যে, তুই চলে যা, গলার হারটা দিয়ে যা।"
গর্ভাবস্থায় অহনা জানতে পারেন তাঁর দিদা মারা গিয়েছেন। ভিডিওতে অহনাকে বলতে শোনা গিয়েছে, "আমার পরিবারে যদি কেউ মারা যান, আর আমার মেয়ে যদি রাত তিনটের সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কাকুতি-মিনতি করে বলে, 'আমাকে একটু ঢুকতে দাও বাড়িতে, সেই মানুষটা যে আমাকে এত ভালবাসত তার একটু মুখটা দেখতে দাও...২০-২৫বার ফোন করে। তারপর আমি আর ঢুকতে না দিয়ে পারতাম না।"
মায়ের নাম না নিলেও নিজের জীবনের প্রসঙ্গই তুলে এনেছেন অহনা, তা কার্যত স্পষ্ট। একই সঙ্গে এও স্পষ্ট সম্পর্কের অবনতি যেন আরও বেশি। চাঁদনী সিঙ্গল মা। একা হাতেই মেয়েকে মানুষ করেছেন। কিন্তু প্রথম ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে মেয়ে প্রেমে পড়েন ওই ধারাবাহিকেরই মেকআপ শিল্পী দীপঙ্কর রায়ের। মা জানতে পারলেও মেনে নেননি। বাড়ি ছেড়ে অহনা সংসার শুরু করেন দীপঙ্করের সঙ্গে। বিয়েও করেন তাঁরা। এখন পরিবারে সদস্য বেড়েছে। অতীত ভুলে চুটিয়ে সংসার করছেন তাঁরা।