Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গান থেকে বাদ দিতে হবে মদ, ড্রাগ, হিংসা! হায়দরাবাদে কনসার্টের আগে সরকারি নোটিস তারকা গায়ককে

শুক্রবার হায়দরাবাদে দিল-লুমিনাটির কনসার্ট রয়েছে পাঞ্জাবি গায়কের।

গান থেকে বাদ দিতে হবে মদ, ড্রাগ, হিংসা! হায়দরাবাদে কনসার্টের আগে সরকারি নোটিস তারকা গায়ককে

দিলজিৎ দোসাঞ্জ

শেষ আপডেট: 15 November 2024 18:21

দ্য ওয়াল ব্যুরো: অ্যালকোহল, ড্রাগস বা হিংসামূলক কোনও গান গাওয়া যাবে না। হায়দরাবাদে অনুষ্ঠানের আগে তেলেঙ্গানা সরকারের থেকে আইনি নোটিস পেলেন তারকা গায়ক দিলজিৎ দোসাঞ্জ।

শুক্রবার হায়দরাবাদে দিল-লুমিনাটির কনসার্ট রয়েছে পাঞ্জাবি গায়কের। তার আগেই চণ্ডীগড়ের অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাওয়ারের অভিযোগের ভিত্তিতেই দিলজিতের বিরুদ্ধে নোটিস জারি হয়েছে বলে খবর। অধ্যাপকের অভিযোগ, লাইভ শোতে যাতে কোনওভাবেই গায়ককে ‘ঘৃণামূলক’ গান যাতে গাইতে দেওয়া না হয়।

রাঙ্গারেড্ডি জেলার মহিলা ও শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিক কল্যাণ দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগকারী একটি ভিডিও জমা দিয়েছিলেন। যেখানে দেখা যাচ্ছে গত ২৬ ও ২৭ অক্টোবর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লাইভ শো করার সময় দোসাঞ্জ অ্যালকোহল, মাদক এবং হিংসা প্রচারের গান গাইছেন। তারপরই ৭ নভেম্বর গায়কের বিরুদ্ধে জারি করা হয় নোটিস।

দিলজিৎকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, আগেভাগেই এই নোটিস জারি করা হয়েছে, যাতে কোনওভাবেই অনুষ্ঠানে এই ধরণের কোনও প্রচার না হয়। তবে এখানেই শেষ নয় তারকা গায়ককে আরও জানানো হয়েছে, শিশুদের কোনওভাবেই স্টেজে তুলতে পারবেন না দিলজিৎ। কারণ হিসাবে স্পষ্ট উল্লেখ রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৪০ ডেসিবেলের উপরে শব্দ ক্ষতিকারক। তবে শিশুদের ক্ষেত্রে সেই মাত্রা ১২০ ডেসিবেল।

সে কারণেই শিশুদের শো চলাকালীন কোনওভাবেই মঞ্চের উপরে তোলা যাবে না কারণ স্টেজে শব্দের মাত্রা ১২০ ডেসিবেলের বেশি থাকে। আইনি নোটিশে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে, অনুষ্ঠানের গাইডলাইনসে উল্লেখ রয়েছে সেখানে ১৩ বছরের ছোট শিশুরাও প্রবেশ করতে পারে। কিন্তু কনসার্টে শব্দের পাশাপাশি আলোর ঝলকানিও শিশুদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।

যদিও শুক্রবারই সন্ধ্যা ৭টা নাগাদ হায়দরাবাদে জিএমআর এরিনাতে শো করতে চলেছেন দিলজিৎ। নোটিস পেয়ে শেষ মুহূর্তে গায়ক গানের তালিকায় কী কী পরিবর্তন করেন সেদিকে নজর থাকবে।  

শুক্রবার হায়দরাবাদের পর আগামী ১৭ নভেম্বর আহমেদাবাদ, ২২ নভেম্বর লখনউ সেরে ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে শেষ হবে দিলজিতের ভারত সফর। তারকা গায়কের ভারত সফর নিয়ে কম বিতর্ক হয়নি। একদিকে যেমন তাঁর শোয়ের টিকিট ছাড়ার পরই তা নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে, তেমনই মোটা টাকায় টিকিট কিনেও কোনওরকম সুযোগসুবিধা মেলেনি বলেও অভিযোগ উঠেছে।


```