Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মাচা শো-তে অভদ্রতার শিকার ‘মিশকা’? দ্য ওয়ালকে অভিনেত্রী জানালেন সে রাতের কথা 

দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল অহনা দত্তের সঙ্গে।  তিনি জানান ঘটনাস্থল মনে নেই তাঁর। তবে হাওড়ার কাছাকাছি কোথাও অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান।

মাচা শো-তে অভদ্রতার শিকার ‘মিশকা’? দ্য ওয়ালকে অভিনেত্রী জানালেন সে রাতের কথা 

কী বলছেন অহনা?

শেষ আপডেট: 21 February 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে বাঁশের বেড়া। তিন দিক বন্ধ, সামনে খোলা। কখনও স্কুলের মাঠ আবার কখনও বা বেছে নেওয়া হয় মেলা প্রাঙ্গনও--এরই নাম মাচা শো। নায়ক-নায়িকা যতই অভিনয় করুন না কেন, যতই রিয়ালিটি শো'র (Reality Show)বিচারকের আসনে তাঁদের দেখা যাক না কেন পয়সা উপার্জনের অন্যতম আশ্রয় এই মাচা। এবার সেই মাচা করতে গিয়েই ভয়ানক পরিস্থিতি সম্মুখীন ছোটপর্দার 'মিশকা' ওরফে অহনা দত্ত (Ahana Dutta)? ভিডিয়ো (Viral Video) সামনে আসতেই তা নিয়েই জল্পনা। 

যা দেখে গিয়েছে ভিডিয়োতে 
ভিডিয়োতে দেখা গিয়েছে মঞ্চে গান গাইছেন, নাচ করছেন অহনা। এক পর্যায়ে দর্শকদের সঙ্গে কথোপকথন করতে নিচে নামেন তিনি। আচমকাই কিছু লোক চড়াও হন তাঁর উপর। বেশ কিছুটা বিরক্ত হয়ে পড়েন অহনা। থেমে যায় গানও। যদিও পরমুহূর্তেই নিজেকে সামলে নেন অহনা। বিরক্তি, অসভ্যতা নাকি অন্য কোনও ঘটনা? 

ভাইরাল হওয়া সেই ভিডিয়ো

অহনার বয়ানে... 

দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল অহনা দত্তের সঙ্গে।  তিনি জানান ঘটনাস্থল মনে নেই তাঁর। তবে হাওড়ার কাছাকাছি কোথাও অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান। তাঁর কথায়, "ভিডিয়োটি বছর দুইয়ের পুরনো। হঠাৎ করেই দেখি ভাইরাল হয়েছে। নতুন করে এক প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে। এতদিনের ঘটনা, কী যে হয়েছিল তা আমার ভালভাবে মনেই নেই। তবে যে টুকু মনে আছে তাতে বলতে পারি নিচে নেমেছিলাম দর্শকদের সঙ্গে কথা বলার জন্য। তবে হঠাৎ করেই কিছু মানুষ বলতে থাকে, 'স্টেজে উঠে যান'। আমার সঙ্গে বাউন্সার ছিল। দর্শকদের সঙ্গে কথা না বলেই চলে যাব? আমি সেটা চাইনি। একপর্যায়ে গান থামিয়ে দেন ওঁরা। তখনই আমার খারাপ লাগে। পরে যদিও সব ঠিক হয়ে যায়। দর্শকরা যদিও ভীষণ ভাল ছিলেন। এই ব্যাপারে আমার ভাগ্য কিন্তু ভালই।" 

এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে কাজ করছেন অহনা। কাজ করেছেন বড় পর্দাতেও। শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকের আগমনে নিভে যেতে পারে অনুরাগের ছোঁয়ার বাতি। যদিও অহনা জানালেন, তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও আপডেট এখনও পর্যন্ত আসেনি।


```