
অগ্নিদেব সুদীপা
শেষ আপডেট: 17 April 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: অসম বয়সের প্রেম কখনও তাঁদের বৈবাহিক জীবনে দেওয়াল তোলেনি। ২১ বছরের বড় বর অগ্নিদেবকে নিয়ে কখনও হীনম্মন্যতায় ভোগেননি সুদীপা। বরং তিনি সাজিয়েছেন সুখের সংসার।
দুজনের পিছন ফিরে দাঁড়ানো ছবি শেয়ার করে সুদীপা লিখলেন, 'এ কেমন ভালোবাসা কে জানে?' বয়সের তফাত হলেও প্রেমে তফাত আসেনি, তাই কি বলতে চাইলেন 'রান্নাঘর' সঞ্চালিকা?
সম্প্রতি সামাজিক মাধ্যমে সুদীপা একটি ছবি পোস্ট করেন স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেখানে বাড়ির বারান্দায় তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যদিও ছবিতে তাঁদের মুখ দেখা যায়নি। সাদা-কালো আলো-ছায়ায় ভরা ছবিটি পোস্ট করে সঞ্চালিকা লেখেন, ‘এ কেমন ভালোবাসা কে জানে?’
View this post on Instagram
সুদীপা চট্টোপাধ্যায় কিন্তু অগ্নিদেবের প্রথম স্ত্রী নন। অনেকেই আজও সুদীপাকেই মনে করে অগ্নিদেবের জীবনে দুসরি অউরত। কিন্তু সেসবকে তুড়ি মেরে উড়িয়ে সুদীপা আজ অগ্নিদেবের সংসারে রাজরানি।
অগ্নিদেবের প্রথম স্ত্রী দেবযানী। তাঁদের ছেলে আকাশ। ২০০০ সালে প্রথম স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু করেছিলেন পরিচালক। মানসিক নির্যাতন ও হেনস্থা করেন স্ত্রী, এই অভিযোগে বিচ্ছেদ মামলা করেন অগ্নিদেব। ২০০৫ সালে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অগ্নিদেব। মামলা গড়ায় থানা পর্যন্ত।
পরিচালক জানিয়েছিলেন, রেগে গেলে হিংস্র হয়ে ওঠেন স্ত্রী দেবযানী। এক কোটি খোরপোষ না দিলে ডিভোর্স দিতে রাজি নন স্ত্রী। এই টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভবপর নয়।
যদিও আরও কয়েকজন উঠতি নায়িকার সঙ্গে অগ্নিদেবের সম্পর্কের গন্ধ ছড়িয়েছিল। শেষমেশ সুদীপাকে বিয়ে করেন তিনি।
আইনি দ্বিতীয় বিয়ের পর অগ্নিদেব-সুদীপার ছেলে হয় আদিদেব। অগ্নিদেবের প্রথমপক্ষের ছেলে আকাশের সঙ্গেও সুসম্পর্কই রয়েছে সুদীপার। আকাশ আর আদিদেব দুই ছেলেকে নিয়েই সুদীপার সংসার।
প্রথম স্ত্রীর স্মৃতি মুছে ফেলে, ঘর ধুয়ে ফেলে, অগ্নিদেবের জন্য নতুন সংসার সাজিয়েছেন সুদীপা। যে ভালবাসার ঘর তাঁরা গড়েছেন দ্বিতীয় বসন্তে, সেই ফাগের রং যেন উঠে এল সুদীপার পোস্ট করা যুগল ছবিতে।