Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মা এটা আমার ভাইব্রেটর না, বাবা হয়তো…’ অশালীন রসিকতায় কমেডিয়ান স্বাতীকে ঘিরে নিন্দার ঝড়

শনিবার স্বাতীর শোয়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর নেটদুনিয়া ভাগ হতে গেছে দু’ভাগে। নেটিজেনদের ক্ষোভের মুখেও পড়েছেন স্বাতী।

‘মা এটা আমার ভাইব্রেটর না, বাবা হয়তো…’ অশালীন রসিকতায় কমেডিয়ান স্বাতীকে ঘিরে নিন্দার ঝড়

স্ট্যান্ডআপ কমেডিয়ান স্বাতী সচদেভ

শেষ আপডেট: 29 March 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: পুরনো ঘটনার রেশ এখনও কাটেনি। তাঁর মধ্যেই নতুন বিতর্কে জড়াল স্ট্যান্ডআপ কমেডির (Standup comedy) জগত। রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahabadia) পর এবার স্বাতী সচদেভ (Swati Sachdeva)। বাবা-মা’কে নিয়ে অশালীন রসিকতা করে বিপাকে স্বাতী।

সম্প্রতি এক স্ট্যান্ডআপ শোয়ে (Standup show) স্বাতী বলেন তাঁর ঘর থেকে একটি ভাইব্রেটর (Vibrator) খুঁজে পাওয়ার পর মায়ের সঙ্গে তাঁর কথোপকথনের কথা। এটাই ছিল তাঁর কন্টেন্টের অংশবিশেষ। শনিবার এই শোয়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর নেটদুনিয়া ভাগ হতে গেছে দু’ভাগে। কেউ কেউ মজাও পেয়েছেন। কিন্তু নেটিজেনদের ক্ষোভের মুখেও পড়েছেন স্বাতী। বয়ে যাচ্ছে বিতর্কিত কমেন্টের বন্যা।

কমেডিয়ান সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্টে’ (India's Got Latent) বাবা-মায়ের সঙ্গম নিয়ে রসিকতা করার পর আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন রণবীর এলাহাবাদিয়া। সেই জট এখনও কাটেনি। রোষের মুখে পড়েছেন সময়-ও। পাশাপাশি ‘রেবেল কিড’ (Rebel kid) খ্যাত অপূর্বা মুখিজাও বিতর্ক থেকে বাদ পড়েননি। তারপরও কি হুঁশ ফেরেনি স্ট্যান্ডআপ কমেডিয়ানদের (Standup comedian), প্রশ্ন নেটদুনিয়ায়।

ঠিক কী বলেছেন স্বাতী?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে স্বাতীকে বলা শোনা যাচ্ছে, ‘আমার মা কিন্তু চেয়েছিলেন কুল হতে, শেষ পর্যন্ত পারেননি। দুঃখের শুরুটা এখানে, মা আমার ভাইব্রেটর (Vibrator) খুঁজে পেয়েছেন। খুব আত্মবিশ্বাস নিয়ে তিনি আমার কাছে এলেন, এসে বললেন তিনি বন্ধুর মতো আমার কাছে কথা বলতে চান। আমি ভাবছি মা নিশ্চয়ই আমার ভাইব্রেটর চাইতে এসেছেন। কিন্তু তিনি তো নামটাই নিতে পারলেন না। সারাক্ষণ ভাইব্রেটরকে ‘খেলনা’ বলে কথা চালিয়ে গেলেন। আমি তো বলে ফেলেছি, বিশ্বাস করো মা, এটা আমার না, বাবার জিনিস। তারপর মা সেটা বার করে এনে আমাকে চেপে ধরেন’।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যম নানারকম বক্তব্যে ভরে গেছে। কারও মনে হয়েছে, বাবা-মা’কে নিয়ে চটুল, নিম্ন রসিকতা কি নতুন কোনও ট্রেন্ড? নাকি সহজে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার অভিপ্রায়? কেউ বলছেন, বাবা-মায়ের মাথা হেঁট করে ছাড়বে এই প্রজন্মের কমেডিয়ানরা। যদিও ভিডিওতে দেখা গেছে দর্শকের হাততালিতে ফেটে পড়ছে শোয়ের হলঘর।

প্রসঙ্গত, এই বিতর্কের মাঝে কোনও কথা বলেননি স্বাতী। সমাজমাধ্যমে এই ভিডিও দেওয়ার সময় স্ট্যান্ডআপ কমেডিয়ান যদিও জানিয়ে দিয়েছিলেন যে এই এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। শুধু এই সতর্কবাণী দিলেই কি সাতখুন মাফ? এই প্রশ্ন এত তাড়াতাড়ি তাঁর পিছু ছাড়বে বলে মনে করছেন না নেটিজেনরা।


```