Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

হার্ট অ্যাটাকের ভয় কাটিয়ে ফের রূপোলি পর্দায় সুস্মিতা সেন! শুরু করলেন পরের ছবির কাজ

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের (Susmita Sen) অনুগামীদের জন্য অবশেষে সুখবর। ফের ছবির (movie) কাজে ফিরেছেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ আগেই তাঁর হার্ট অ্যাটাকের (Heart attack) খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুগামীরা। গত ২ ম

হার্ট অ্যাটাকের ভয় কাটিয়ে ফের রূপোলি পর্দায় সুস্মিতা সেন! শুরু করলেন পরের ছবির কাজ

শেষ আপডেট: 24 March 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের (Susmita Sen) অনুগামীদের জন্য অবশেষে সুখবর। ফের ছবির (movie) কাজে ফিরেছেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ আগেই তাঁর হার্ট অ্যাটাকের (Heart attack) খবরে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুগামীরা।

গত ২ মার্চ আচমকাই একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ে তাঁর হৃদপিণ্ডে। তবে সেই বিপদ কাটিয়ে উঠেছেন তিনি। এবার যোগ দিলেন তাঁর আগামী ছবির ডাবিং-এর কাজে।

মুম্বইতে একটি ডাবিং স্টুডিওতে ২৩ মার্চ গভীর রাতে দেখা যায় তাঁকে। হাসি মুখে ছবিও তুলেছেন অভিনেত্রী। এক রূপান্তরকামী নারী চরিত্রে সুস্মিতাকে দেখা যাবে 'তালি'তে । পাশাপাশি, ওয়েব সিরিজ 'আর্য ৩' এও অভিনয় করেছেন অভিনেত্রী।

হার্ট অ্যাটাকের প্রসঙ্গে অভিনেত্রী জানান, শুধুমাত্র নিয়মিত শরীরচর্চার কারণেই খুব তাড়াতাড়ি রোগ সারিয়ে উঠেছেন তিনি। পাশাপাশি, কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা। প্রসঙ্গত, হার্ট অ্যাটাকের পর সুস্থ হয়ে একটি ফ্যাশন শো-তেও অংশগ্রহণ করেন অভিনেত্রী। এবার ছবির আটকে থাকা কাজও শুরু করলেন তিনি।

ঘন ঘন সর্দি-কাশি হচ্ছে? ভাইরাস ভেবে প্যানিক করছেন, কী করা উচিত


```