Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গোল্ডেন গ্লোবের পর এলএ ক্রিটিক অ্যাওয়ার্ডে সেরার তকমা! ফের বাজিমাত 'নাটু নাটু'র

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন মুলুকে সম্প্রতি ইতিহাস গড়েছে 'আরআরআর' (RRR)। ছবির গান 'নাটু নাটু' সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোব (Globe Globes) পেয়েছে। এবার ঝুলিতে এলো আরও এক আন্তর্জাতিক পুরস্কার। লস অ্যাঞ্জেলস সমালোচক মহলে শ্রেষ্ঠ গানের পুর

গোল্ডেন গ্লোবের পর এলএ ক্রিটিক অ্যাওয়ার্ডে সেরার তকমা! ফের বাজিমাত 'নাটু নাটু'র

শেষ আপডেট: 15 January 2023 08:32

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন মুলুকে সম্প্রতি ইতিহাস গড়েছে 'আরআরআর' (RRR)। ছবির গান 'নাটু নাটু' সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোব (Globe Globes) পেয়েছে। এবার ঝুলিতে এলো আরও এক আন্তর্জাতিক পুরস্কার। লস অ্যাঞ্জেলস সমালোচক মহলে শ্রেষ্ঠ গানের পুরস্কার জিতলেন সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি (MM Keeravaani)।

একই সপ্তাহে পরপর দুটো আন্তর্জাতিক পুরস্কার জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত 'আরআরআর' টিম। শনিবার রাতে ওই অ্যাওয়ার্ড গ্রহণ করেন কিরাভানি নিজেই। সঞ্চালক যখন মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় সঙ্গীত পরিচালকের নাম ঘোষণা লড়ছেন, তখন হাততালিতে রীতিমতো ফেটে পড়ে গোটা হল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আর ভিডিও এখন ভাইরাল।

উল্লেখ্য, 'নাটু নাটু' গোল্ডেন গ্লোবজয়ী প্রথম এশিয়ান গান। গত মঙ্গলবার রাতে বেভারলি হিলস-এ অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতেছিল 'আরআরআর'। পুরস্কার নিতে মঞ্চে উঠে কিরাভানি বলেন, “গোল্ডেন গ্লোবের মতো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়ে ভীষণই ভাল লাগছে।" তবে এর কৃতিত্ব তিনি ভাগ করে নেন গোটা টিমের সঙ্গে।

'নাটু নাটু'র প্রতিদ্বন্দ্বীরাও কেউ কমতি ছিল না। গোল্ডেন গ্লোব ক্যাটেগরিতে ছিল লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড, মাভেরিকের লিফট মি আপ, ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান। সেখান থেকে গোল্ডেন গ্লোব ছিনিয়ে আনা সহজ কাজ নয়। কিন্তু সেটাই করে দেখিয়েছে ভারতীয় সিনেমায় ইতিহাস তৈরি করা 'আরআরআর'। আর এবার একই সপ্তাহে তারা ছিনিয়ে নিল লস অ্যাঞ্জেলস সমালোচক মহলে শ্রেষ্ঠ গানের পুরস্কার।

'আমরা আগে ভারতীয়', 'আরআরআর' নিয়ে জগনের টুইটকে ধুয়ে দিলেন আদনান সামি


```