সলমনের পাশে রাখি সাওয়ান্ত। সরাসরি অভিনবকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি।

শেষ আপডেট: 27 October 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস ধরেই শিরোনাম দখল করে রয়েছেন ‘দাবাং’ছবির পরিচালক অভিনব কাশ্যপ। সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁর অভিযোগের পাহাড় শেষই হচ্ছে না।
এই লড়াইয়ের মাঝেই এবার সলমনের পাশে রাখি সাওয়ান্ত। সরাসরি অভিনবকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি।
রাখি বললেন, “মর্ত্যের দেবতা উনি”—সলমন তাঁর জন্য কাজ এনে দিয়েছেন, ‘বিগ বস’-এ এনেছেন। তাঁর মতে, অভিনব যা বলছেন তা একেবারেই মিথ্যে! এখানেই না থেমে তিনি আরও বলেন, "যদি কখনও অভিনবের সঙ্গে মুখোমুখি হন, তিনি ১০টা ডিম ছুঁড়ে মারবেন, চটি দিয়ে মারবেন।" এখানেই শেষ নয়, রাখির অভিযোগ, শুটিং সেটে অভিনব নিজেও 'লড়কিবাজি' করতেন। মেয়েদের উত্যক্ত করতেন। তাঁর মতে, কেউ টাকার বিনিময়ে বা স্বার্থান্বেষণে সলমনের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছে।
বিগত বেশ কিছু মাস ধরেই সলমনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন এই পরিচালক। যদিও সলমন এখনও পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি কোনওরকম আইনি নোটিসও পাঠাননি অভিনবকে।