
সইফ আলি খান
শেষ আপডেট: 21 January 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: পাঁচদিনের জীবন যুদ্ধর পর, অবশেষে বাড়ি ফিরলেন সইফ আলি খান (saif ali khan, saif ali khan actor)। পিটিআই সূত্রে খবর, হামলার পাঁচ দিন পর ২১ জানুয়ারি অর্থাৎ আজ লীলাবতী হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। লীলাবতী হাসপাতালের চারপাশ, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখে মুম্বই পুলিশ। সাধরণ মানুষের জমায়েত নিয়ন্ত্রণে রেখে সইফের নিরাপত্মাই ছিল তাঁদের লক্ষ্য।
গত বৃহস্পতিবার ভোর রাতে বান্দ্রায় নিজের বাসভবনে এক নৃশংস হামলায় অভিনেতার ঘাড় এবং মেরুদণ্ডের কাছে ছুরিকাঘাত সহ একাধিক স্থানে আঘাত লাগে। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চলে অস্ত্রোপচার। পিটিআই সূত্রে আরও খবর, ডাক্তাররা মেরুদণ্ডে আটকে থাকা সেই ধারালো ছুরি বের করে, ক্ষতস্থানে সার্জারি করা হয়েছে। সইফ আপাতত সুস্থ রয়েছেন এবং ১৭ জানুয়ারি তাঁকে আইসিইউ থেকে সরিয়ে এক বিশেষ কক্ষে স্থানান্তরিতও করা হয়।
হামলার ঘটনায় পুলিশ গত রোববার পার্শ্ববর্তী ঠাণে শহর থেকে বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতারও হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে সইফ এবং করিনা তাঁদের সন্তান তৈমুর এবং জেহকে নিয়ে বান্দ্রায়, তাঁদের পুরনো বাসভবন, ফরচুন হাইটসে ফিরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। জানা গিয়েছে, ফরচুন হাইটস নিরাপত্তার দিক থেকে তাঁদের বর্তমান বাসভবন সৎগুরু শরণের (হামলার ঘটনাটি ঘটে) তুলনায় উন্নত। দুই বাসভবনের দূরত্ব মাত্র ৫০০ মিটার।
ফরচুন হাইটসে সইফের বাসস্থানে বাড়ানো হয়েচে অতিরিক্ত পুলিশি ব্যবস্থা। নজরদারি থাকবে ২৪X৭ ঘন্টা। সাম্প্রতিক, এই দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে মুম্বই পুলিশ। তাঁদের আশা সইফের পরিবারের নিরাপত্তা এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া হবে এ হেন সিদ্ধান্তে।
পুলিশি তদন্তে আরও জানা যায়, অভিযুক্তের নাম শরিফুল ইসলাম শহজাদ মোহাম্মদ রোহিলা আমিন ফকির, যিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এবং নাম পরিবর্তন করে 'বিজয় দাস' ছদ্মনাম গ্রহণ করেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান এবং ঠাণেতে আত্মগোপন করেন। রবিবার মুম্বই পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। অভিযুক্ত শরিফুল ইসলাম ফকিরকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বান্দ্রা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আঘাতের আগেই সাইফ আলি খান তার সাম্প্রতিক তেলেগু ছবি দেভারা-তে কাজ করছিলেন, যেখানে তিনি জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। এই ঘটনার পর সাইফের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।