Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীর্ঘ লড়াই শেষ, সব্যসাচীকে একা করে বিদায় নিলেন ঐন্দ্রিলা!

দ্য ওয়াল ব্যুরো: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) এবং সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), এই দু'জনের সম্পর্ক টলিউডে সর্বজনবিদিত। তরুণ প্রজন্মের কাছে এক অন্যতম উদাহরণ হয়ে উঠেছিল এদের প্রেম। অনলাইন ডেটিংয়ের যুগে দাঁড়িয়ে অধিকাংশ মানুষ য

দীর্ঘ লড়াই শেষ, সব্যসাচীকে একা করে বিদায় নিলেন ঐন্দ্রিলা!

শেষ আপডেট: 20 November 2022 08:39

দ্য ওয়াল ব্যুরো: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) এবং সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), এই দু'জনের সম্পর্ক টলিউডে সর্বজনবিদিত। তরুণ প্রজন্মের কাছে এক অন্যতম উদাহরণ হয়ে উঠেছিল এদের প্রেম। অনলাইন ডেটিংয়ের যুগে দাঁড়িয়ে অধিকাংশ মানুষ যখন চিরস্থায়ী সম্পর্কের দিক থেকে প্রায় মুখ ফিরিয়েই নিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একেবারে ব্যতিক্রম হিসেবে নিজেদের তুলে ধরেছিলেন ঐন্দ্রিলা ও সব্যসাচী।

চলে গেলেন ঐন্দ্রিলা! হার মানল সব লড়াই, প্রার্থনা, আকুতি

২০২১ সালে ঐন্দ্রিলা যখন দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে লড়াই করছিলেন, সেসময় সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার চিকিৎসার কথা, কেমোথেরাপির কথা সমস্তকিছু অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন তিনিই। দিনের পর দিন নাওয়া-খাওয়া ভুলে হাসপাতালে পড়ে থেকে সুস্থ অবস্থায় ঐন্দ্রিলাকে বাড়ি ফিরিয়ে এনেছিলেন সব্যসাচীই।

এবারেও তার অন্যথা হয়নি। ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ার পর ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন। একাধিকবার তাঁর শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছেন। ফেসবুকে লিখেছিলেন, "নিজের হাতে করে ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম, নিজের হাতে করেই ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।" বারবার ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়ে সব্যসাচীর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

কিন্তু সোমবার সন্ধেয় অভিনেতার একটি পোস্টেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’ সেই সঙ্গে ইংরেজিতেও লেখেন সব্যসাচী, ‘Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human.’ অর্থাৎ, মিরাকেলের জন্য বা অতিপ্রাকৃত কোনও কিছুর জন্য প্রার্থনা করতে বলছেন সব্যসাচী। জানিয়েছেন, মনুষ্যোচিত যা লড়াই সম্ভব, সব কিছু পার করে লড়ছেন ঐন্দ্রিলা।

এরপর পরপর হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। শনিবার রাতে দশবার হার্ট অ্যাটাকের পরেই ডাক্তাররা সিপিআর দেওয়া শুরু করেন। তাতে সাড়া দিলেও অবস্থা যে একেবারেই স্থিতিশীল নয়, তা জানিয়ে দেন ডাক্তাররা। শেষ অবধি আজ, রবিবার ব্যর্থ হল সমস্ত লড়াই। সব্যসাচীকে একা করে বিদায় নিলেন ঐন্দ্রিলা।


```