Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ছবির অ্যাডভান্স বুকিং শুরু, কিন্তু ‘আপাতত’ সবুজ সংকেত ‘মুফাসা’তেই

আজ ১৮ ডিসেম্বর। হাতে আর মাত্র একটা দিন। ২০ তারিখ মুক্তি পেতে চলেছে চার-চারটে ছবি। ‘সন্তান’, ‘খাদান’, ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’। কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্তি পেলেই যে সে ছবি প্রত্যেকটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক তার সম্ভাবনা ক্ষীণ।

বাংলা ছবির অ্যাডভান্স বুকিং শুরু, কিন্তু ‘আপাতত’ সবুজ সংকেত ‘মুফাসা’তেই

চার বাংলা ছবি ও মুফাসা

শেষ আপডেট: 18 December 2024 13:13

শুভঙ্কর চক্রবর্তী

আজ ১৮ ডিসেম্বর। হাতে আর মাত্র একটা দিন। ২০ তারিখ মুক্তি পেতে চলেছে চার-চারটে বাংলা ছবি। ‘সন্তান’, ‘খাদান’, ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’ (chalchitra, khadaan, 5 no. swapnamoy lane, shontaan)। কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্তি পেলেই যে সে ছবি প্রত্যেকটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক তার সম্ভাবনা ক্ষীণ। এর কারণ এক ‘দক্ষিণী ঝঞ্ঝা’ অর্থাৎ ‘পুষ্পা ২’ থেকে নিস্তার পায়নি বাংলা। সিনেমাহলে চলছে তুমুল ‘পুষ্পা রাজ’।

অন্যদিকে, ‘বহুূরূপী’ ভিন্ন রূপে এখনও মজে দর্শক। খুব যে সহজে হল থেকে সে ছবি তুরন্ত নামবে, তারও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখানেই শেষ নয়, গোদের উপর বিষফোঁড়া হয়ে রয়েছে আরও দুটি ছবি, বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ (baby john) এবং ‘মুফাসা: দ্য লায়ন কিং’ (Mufasa the lion king)।

এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের (bengali films, advance booking)দরজা খুলে গিয়েছে। এবং তারপর যা দেখা যাচ্ছে সর্বাধিক হল পেয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’, প্রায় ১৫টি। অন্যদিকে প্রতিম দাশগুপ্তর ’চালচিত্র’ পেয়েছে মাত্র ১ টি সিনেমাহল। ‘৫ নং স্বপ্নময় লেন’ পেয়েছে একটি সিনেমাহল। এ ছাড়া বেশ বড় বাজেট ছবি ‘খাদান’-এর প্রায় একই, একটি মাত্র সিনেমাহল. তবে অ্যাডভান্স বুকিংয়ের দরজা এখনও খোলেনি ‘সন্তান’। (তথ্য: অনলাইন টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমে সংগৃহীত)

একে তো ‘বড় দিন’ সপ্তাহ। তার উপর চারটি বাংলা ছবি, পরবর্তীতে কী হতে পারে, কোনও আশঙ্কা কি ভিড় করছে? প্রশ্নটি ছিল ‘সন্তান’-এর পরিচালক রাজ চক্রবর্তীর কাছে ‘সন্তান-এর দায়িত্ব এসভিএফ নিয়েছে, তাই আমি এই হল পাওয়ার চাপ আমি নিচ্ছি না, ওদের এতো স্ক্রিন রয়েছে, তাই খুব একটা অসুবিধে হবে না,’ কিন্তু ‘পুষ্পা ২’ যে এখনও বিরাজমান, তার উপর বরুণ ধাওয়ান এবং মুফাসা।

‘দেখুন, ‘পুষ্পা ২’-র যা ঝড় ছিল, তা এবার শেষ পর্যায়, আর ‘বেবি জন’-এর একটা হিড়িক আছে, তবে যে চারটে বাংলা ছবি রিলিজ করতে চলেছে, তাতে খুব একটা প্রভাব ফেলতে পারবে, আর মুফাসার অ্যাডভান্স বুকিং দেখলাম, তবে আমার মনে হচ্ছে না, এতগুলো বাংলা ছবির মাঝে খুব কিছু একটা করতে পারবে’ বললেন রাজ।

মানসী সিনহা, নতুন পরিচালক। ‘এটা আমাদের গল্প’ মানসীর প্রথম ছবি। চলতি বছরে রিলিজ হয়েছিল।  ছবিতে ছিলেন শাশ্বত-অপরাজিতা। সে ছবি দর্শকের পছন্দ হয়েছে। বছর শেষে মুক্তি পেতে চলেছে তাঁর দ্বিতীয় ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’। এতগুলো বাঘা-বাঘা পরিচালক এবং প্রযোজকদের ছবি মুক্তি পেতে চলেছে, তার সঙ্গে সিনেমাহল সংকট। ‘আমি বিশ্বাস করি, সিনেমাহল ঠিক পেয়ে যাব, কম হল পেলেও দর্শক আশীর্বাদে ভরিয়ে দেবেন, ছবিটাকে। প্রথম ছবির ক্ষেত্রেও এমনই হয়েছিল। আমরা সবার থেকে ছোট, বাকিরা অনেক সিনিয়র, আমাদের অপেক্ষা করতে হবে। দর্শকদের প্রতি অগাধ আস্থা আছে আছে, আর আমর ছবির প্রতি ভরসা আছে।’ বললেন মানসী।

দুই পরিচালকের পর কথা হল ‘চালচিত্র’ ছবির প্রযোজক ফিরদৌসল হাসানের সঙ্গে। ‘মিথ্যে বলব না, একটা চাপ রয়েছে, তবে তার মধ্যেই আমাদের বাংলা ছবি নিয়ে এগোতে হবে। একটা ভাল খবর এর মধ্যে চার-চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তাতে অন্তত একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাংলা ছবি দেখার, বাকিটা কনটেন্ট কথা বললবে’ বললেন হাসান।


```