Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদনানের সব দাবি মিথ্যে, স্ত্রীর নগ্ন ভিডিও বানিয়েছেন! বিস্ফোরক অভিযোগ ভাই জুনেদের

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকির উপর একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তাঁর ভাই। এবার গায়ক আদনান সামিকে (Adnan Sami) নিয়েও তাঁর ভাইয়ের অভিযোগে তোলপাড় হল নেটদুনিয়া। গায়কের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর ভ

আদনানের সব দাবি মিথ্যে, স্ত্রীর নগ্ন ভিডিও বানিয়েছেন! বিস্ফোরক অভিযোগ ভাই জুনেদের

শেষ আপডেট: 7 April 2023 15:10

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকির উপর একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তাঁর ভাই। এবার গায়ক আদনান সামিকে (Adnan Sami) নিয়েও তাঁর ভাইয়ের অভিযোগে তোলপাড় হল নেটদুনিয়া। গায়কের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর ভাই জুনেদ (Junaid Sami)। যার স্ক্রিনশট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। জন্মস্থান থেকে শিক্ষাগত যোগ্যতা, আদনানের সবকিছুই যে মিথ্যা তথ্যে (fake claims) ভরা, এমনটাই দাবি করেছেন জুনেদ। এমনকী নিজের স্ত্রী'র নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার অভিযোগও এনেছেন তিনি।

কী-কী রয়েছে সেই তালিকায়?

জুনেদ বলেছেন, 'আদনানের দাবি তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। যা একেবারেই ভুয়ো। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১৫ অগস্ট রাওয়ালপিন্ডির এক হাসপাতালে। ওই একই হাসপাতালে আমিও জন্মেছিলাম। ওঁর পড়াশোনাও লন্ডনে নয়, লাহোরে। আদনান নিজের দ্বিতীয় স্ত্রীর নগ্ন ভিডিও-ও পর্ন সাইটে আপলোড করে দিয়েছিলেন।' জুনেদের অভিযোগের তালিকায় এখানেই শেষ নয়। এরপর তিনি আরও বলেন যে, 'গানের জগতে আমারও যথেষ্ট জগ্যতাছিল। একথা জেনেই আদনান আমায় কোনওদিন সাহায্য করেননি। আমায় ভারতে গাইতেও দেননি।'

বিখ্যাত গায়ক দাদাকে নিয়ে জুনেদের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। যদিও পরে সেই পোস্টটি মুছেও ফেলা হয়। ভাইয়ের এহেন অভিযোগের জেরে কটাক্ষের মুখে পড়েছেন গায়কও। তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি গায়ক। হঠাৎ আদনানকে নিয়ে কেন তাঁর ভাই এমন অভিযোগ আনলেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। শুধুই কি তাঁকে কেরিয়ারে কোনও সাহায্য না করার আগে এমন মন্তব্য করলেন, নাকি সত্যিই আদনানের অজস্র দাবি মিথ্যে! উঠছে প্রশ্ন।

'পুষ্পা ২'-এর ট্রেলার প্রকাশ্যে, আল্লু অর্জুনের জন্মদিনে ভক্তদের পাল্টা উপহার


```